Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপার এইটের জন্য সাতটি দল ইতিমধ্যেই নিজেদের জায়গা কনফার্ম করেছে। আর একটি জায়গা পূরণ করল পাকিস্তান নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে (Pakistan)।
সুপার এইটে পাকিস্তান (Pakistan)
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে আবারও লজ্জাজনক হার হয়েছে পাকিস্তানের। এশিয়া কাপের পর এই চলতি বিশ্বকাপেও ভারতের সামনে দাঁড়াতে পারেনি পাক শিবির। ভারতের কাছে দুরমুশ হওয়ার পর পাকিস্তানকে পড়তে হচ্ছে সমালোচনার মুখে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে সুপার এইটের টিকিট কনফার্ম করে ফেলেছিল ভারত। আজ নামিবিয়ার বিরুদ্ধে ছিল পাকিস্তানের ভাগ্য নির্ধারণ (Pakistan)।
ভারতের কাছে হারের পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বাবর আজম এবং শাহিন আফ্রিদি ও শাদাব খানকে। এরপরেই শোনা যাচ্ছিল নামিবিয়ার বিরুদ্ধে একাধিক বদল আনতে চলেছে পাকিস্তান। তবে তিনজনকে বাদ না দিলেও বাদ দেওয়া হয়েছে শাহিনকে। প্রথম একাদশে রয়েছেন বাবর এবং শাদাব।

আরও পড়ুন: Humayun On Suvendu: বাংলাদেশের টাকায় তৈরি বাবরি মসজিদ, দাবি শুভেন্দুর! পাল্টা জবাব হুমায়ুনের
নামিবিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক সলমন জানান এই দুই বদলের কথা। তিনি বলেন, ‘শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ খেলছে না। তাদের বদলে খোয়াজা নাফায় ও সলমন মির্জা দলে এসেছেন। নামিবিয়ার বিরুদ্ধে ১৮ রান করে আউট হয়ে যান সাইম আয়ুব। ভারতের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ হলেও দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে বড় ইনিংস খেললেন পাক ওপেনার।

জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তীদের বিরুদ্ধে ব্যর্থ হলেও বড় রানের ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। তুলনামূলক দুর্বল নামিবিয়ার বোলারদের বিরুদ্ধে ৫৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন এই পাক ওপেনার। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার ও ৪টি ছয়। এই সেঞ্চুরির সুবাদে নয়া নজির গড়লেন তিনি পাক ক্রিকেটে। দ্বিতীয় পাক ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করলেন সাহিবজাদা ফারহান। অধিনায়ক সলমন আলি আঘা করেন ৩৮ রান। সাদাব খান ৩৬ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারের শেষে পাকিস্তান ১৯৯ রান তোলে ৩ উইকেট হারিয়ে (Pakistan)।

জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়ে প্রথম থেকেই পিছিয়ে পরে নামিবিয়া। দুজনে ছাড়া দুই অঙ্কের স্কোর করতে পারেনি নামিবিয়ার কোনও ব্যাটার। পাকিস্তানের বোলারদের দাপটে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস। ১০২ রানের বড় জয় তুলে পাক শিবির সুপার এইটের টিকিট নিশ্চিত করল। পাকিস্তানের হয়ে উসমান তারিক নিয়েছেন ৪ উইকেট। সাদাব খান নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন সালমান মির্জা ও মুহম্মদ নাওয়াজ।


