Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ পুরোপুরি বয়কটের পথে হাঁটলে সম্ভাব্য শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে (Pakistan)। সেই কারণে হয়ত শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান।
ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের? (Pakistan)
বাংলাদেশ ইস্যুতে বিতর্ক বাড়িয়ে চলেছে পাকিস্তান। তাদের দাবি আইসিসি বাংলাদেশের সাথে অবিচার করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও তারা অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। তারা জানিয়েছে সরকারের নির্দেশ মেনে পরবর্তী সিদ্ধান্তনেবে। তবে বয়কটের পথে নাও হাঁটতে পারে পাকিস্তান কারণ পুরোপুরি বিশ্বকাপ বয়কট করলে আর্থিক ক্ষতির থেকে শুরু করে নির্বাসন, একাধিক শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে আর তাই এখন পাকিস্তানের মূল আলোচনার বিষয়ে রয়েছে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ (Pakistan)।
সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেই বৈঠকে সম্ভাব্য বিকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নকভি দেশের সর্বোচ্চ রাজনৈতিক স্তর থেকে স্পষ্ট পরামর্শ ও মতামত চাইছেন। এই সপ্তাহের শুক্রবার বা আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে সফরের সময়ও নকভি তাঁর সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। পাশাপাশি, আগামী কয়েক দিনে তিনি পরামর্শ নিতে পারে পিসিবি-র কয়েকজন প্রাক্তন চেয়ারম্যানের কাছ থেকে। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধুমাত্র এই টুর্নামেন্ট নয় এর বাইরেও প্রভাব ফেলতে পারে এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সবরকম পরিস্থিতি বিচার করবে PCB (Pakistan)।
আরও পড়ুন: CPIM: অচ্যুতানন্দনকে মরণোত্তর পদ্মবিভূষণ: রাষ্ট্রীয় সম্মানের ক্ষেত্রে অবস্থান পাল্টাচ্ছে সিপিআইএম?
সূত্রের খবর অনুযায়ী ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের বিষয় নিয়ে বোর্ডের অন্দরে আলোচনা চলছে। পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ নেয় আর ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় তবে সেটা ঠিক তবে প্রথম দুই ম্যাচের পরেই। ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ও ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের ফল দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
এক সূত্রের কথায়, ‘ভারতের বিরুদ্ধে ম্যাচের ক্ষেত্রে পাকিস্তান আগে দেখবে প্রথম দু’টি ম্যাচে দল কেমন করে। যদি দু’টি ম্যাচই জিতে যায়, তা হলে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।’ তবে সেক্ষত্রে পাকিস্তানের দুই পয়েন্ট কাটা যাবে। তাছাড়াও আইনি সমস্যায়ও পড়তে হতে পারে পাকিস্তানকে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায় (Pakistan)।


