Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রুপ পর্বের ম্যাচে দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি মাঠে নামার আগে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের (Pakistan)।
ভারতককে হুঁশিয়ারি শাহিবজাদা ফারহানের (Pakistan)
বয়কটের নাটক শেষ হয়েছে পাকিস্তানের। অবশেষে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। এই হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী পাকিস্তান। সেই আত্মবিশ্বাসে ভর করে ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে ভারতকে কার্যত হুঁশিয়ারি পাকিস্তানের দুই ক্রিকেটারের। সাহিবজাদা ফারহান ও উসমান তারিকের মতে পাকিস্তানের বদলে চাপে থাকবে ভারত। পুরনো ম্যাচের ফলাফল মাথায় রাখলে চলবেনা। এই ম্যাচে নতুন মানসিকতা নিয়ে পাকিস্তান মাঠে নামবে (Pakistan)।

প্রসঙ্গত গ্রুপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনও মতে অঘটন এড়িয়েছিল পাকিস্তান। মঙ্গলবার আমেরিকার ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান আর সেই ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। তবে তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচকে বাকি পাঁচটা ম্যাচের মতই দেখছেন, বিশেষ কোনও গুরুত্ব দিতে চাইছেন না এই ম্যাচকে।

তিনি ম্যাচ শেষে বলেন, ‘যখন দুই ম্যাচ জিতে পয়েন্ট টেব্লে শীর্ষে থাকে দল, অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। পরের ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছি না। প্রথমবার খেলতে নামছি না ওদের বিরুদ্ধে। আগেও খেলেছি, তবে এ বারে নতুন মানসিকতা নিয়ে নামব। আপনারা দেখেছেন আমাদের খারাপ সময়ে। তবে এখন শাদাব, নওয়াজরা রানের মধ্যে আছেন। তাই আশা করি, আমাদের খেলা উপভোগ করবেন (Pakistan)।’
আরও পড়ুন: plane crash: ভেঙে পড়ছে বিমান! শেষ মুহূর্তে স্ত্রীর উদ্দেশে পাইলটের আবেগঘন বার্তা
পাকিস্তানের স্পিনার উসমান তারিক আরও একটু বাড়িয়ে বলেছেন। USA-র বিরুদ্ধে ম্যাচে তিন উইকেট নিয়েছেন। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতই চাপে থাকবে, এমনটাই জানালেন এই স্পিনার।
তিনি বলেন, ‘আমার মনে হয় ওদের উপরেই বাড়তি চাপ থাকবে। কারণ, ওরা যেভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, তাতে এটা বোঝা যাচ্ছে, ওরা বেশি ভাবছে এই ম্যাচ নিয়ে। তবে আমি নিজের খেলা ও প্র্যাকটিসেই নজর দিচ্ছি (Pakistan)।’


