Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ থেকে শুরু হয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে চর্চায় রয়েছে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ (Pakistan)।
ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান? (Pakistan)
তবে কি ইউ-টার্ন নিতে শুরু করল পাকিস্তান? পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ বয়কটের কথা জানানো হয়েছিল। তবে প্রসঙ্গত পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে আইসিসি-কে লিখিতভাবে কিছুই জানায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবে পাক ক্রিকেট বোর্ড (Pakistan)।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে কারণে এখনও লিখিতভাবে কিছু জানায়নি, সেই কারণে এখনও পর্যন্ত পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দোলাচল রয়েছে। ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান এই ম্যাচ বয়কট করলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ‘কড়া’ ভাষায় চিঠি লেখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, আইসিসি ও বিশ্বকাপের মর্যাদার কথা ভেবে পাকিস্তানের বিষয়টি ভেবে দেখা উচিত ও ভারত ম্যাচ খেলা উচিত। এরপরেই শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইউ-টার্ন নিতে শুরু করেছে।

হাইব্রিড মডেলে খেলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কলম্বো ও পাল্লেকেলেতে। এই আবহে পাক ক্রিকেট বোর্ডকে উদ্ধৃত করে এক সূত্র জানিয়েছে, ‘বরাবরই শ্রীলঙ্কা সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এসেছে পাকিস্তান সরকার। দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কও দারুণ। তাই শ্রীলঙ্কা বোর্ডের তরফে আসা মেলকে মোটেই হালকাভাবে নেওয়া হচ্ছে না।’
আরও পড়ুন: Oil Import: ইরানের তেল আমদানিতে কড়া নিষেধাজ্ঞা আমেরিকার, ভারতের ওপরেও পড়বে কোপ!
সেই সূত্রে আরও বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সাম্মি সিলভা। বলা হয়েছে, ভারত-পাক ম্যাচ না হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে।’ ওই সূত্রে দাবি করা হয়েছে, নকভি নাকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আশ্বস্ত করেছেন যে সরকারের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সূত্রের আরও দাবি, এই বিষয়ে সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নকভি। এখন দেখার শেষ পর্যন্ত পাকিস্তান কী সিদ্ধান্ত নেয় (Pakistan)।


