Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়া সফরে গিয়ে চরম অস্বস্তিকর (Pakistan Hockey Team) পরিস্থিতির মুখে পড়তে হয়েছে পাকিস্তান হকি দলকে। হোটেলের বিল মেটানো না হওয়ায় খেলোয়াড়দের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয়েছে। এমনকি টাকা না দেওয়ার কারণে হোটেলে বাসন মাজা ও ঘর পরিষ্কার করার মতো কাজও করতে হয়েছে বলে অভিযোগ করেছেন দলের অধিনায়ক শাকিল আহমেদ বাট। এই ঘটনায় পাকিস্তানের ক্রীড়ামহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
অস্ট্রেলিয়ায় পাকিস্তান দল (Pakistan Hockey Team)
এফআইএইচ প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল (Pakistan Hockey Team) পাকিস্তান দল। লাহৌর বিমানবন্দরে ফিরে বাট জানান, সিডনিতে পৌঁছে ১২ থেকে ১৫ ঘণ্টা তাঁদের রাস্তায় ঘুরতে হয়েছে। সময়মতো হোটেল বা খাবারের ব্যবস্থা ছিল না। অভিযোগ, খেলতে যাওয়ার আগে হোটেলের ঘর পরিষ্কার ও বাসন মাজার কাজও করতে হয়েছে। পরে সিডনি থেকে হোবার্টে যেতে হয় দলকে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ (Pakistan Hockey Team)
বাট আরও দাবি করেন, থাকার ব্যবস্থাতেও গরমিল ছিল। ১৩ দিনের সফরের জন্য মাত্র ১০ দিনের বুকিং করা হয়েছিল। এরপর দলকে কম খরচের একটি হোটেলে উঠতে হয়। ক্যানবেরা যাওয়ার আগে সিডনি বিমানবন্দরেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল বলে অভিযোগ। অব্যবস্থার কথা প্রকাশ্যে আনলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলেও জানান অধিনায়ক। তাঁর দাবি, বিতর্ক এড়াতে তাঁকে দিয়ে একটি ভিডিও বানানো হয়, যেখানে সফরের সব ব্যবস্থা ভালো ছিল বলে বলতে বাধ্য করা হয়েছিল।

আরও পড়ুন: Youtube Page Down: হঠাৎ বন্ধ ইউটিউব, লোড হচ্ছে না কিচ্ছু
ঘটনার পর পাকিস্তান স্পোর্টস বোর্ড জানিয়েছে, অভিযোগগুলি গুরুতর এবং বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় দলের থাকার জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। পুরো ঘটনায় পাকিস্তান হকি ফেডারেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।


