Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আর সেখানেই নাকি অপমানিত হয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা (Pakistan)।
অপমানিত বোধ করছে পাকিস্তান (Pakistan)
২০২২ সালের পর এই আবার পাককিস্তানে বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ হেলছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে পাককিস্তান। অস্ট্রেলিয়া যেন একদম নতুন এক টিম নিয়ে খেলতে নেমেছে কারণ সেই দলে নেই প্যাট কামিনস, জোশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, নাথান ইলেইস। চোটের কারণ দেখিয়ে বিশ্রাম দেওয়া হয়েছে। আর এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। শক্তিশালী দলগুলির গুরুত্বপূর্ণ প্লেয়ারদের পাক সফরে না আনার প্রবণতা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। অনেকেরই প্রশ্ন আদেও কি পাকিস্তান কে গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া (Pakistan)।
বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছে তিন জন ক্রিকেটারের। প্রথম একাদশে ছিলেন না পেসার স্কট অ্যাবট এবং বেন ডোয়ারশুইসও। ক্রিকেট বিশ্লেষক ও লেখক ওমাইর আলাভি বলেছেন, ‘তারা ইতিমধ্যেই তাদের কিছু প্রধান খেলোয়াড় ছাড়াই এখানে এসেছে এবং প্রথম ম্যাচে তারা সফরকারী দলের সেরা খেলোয়াড়দের খেলায় না। আমি এটিকে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের অপমান হিসেবে দেখছি।’

আরও পড়ুন: South Indian Bank: সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ারে ব্যাপক ধস
পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ক মঈন খান বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তানে এসেছে। যেন সিরিজ খেলতে হয় তাই এসেছে।’ এ ছাড়া এই বিষয়ে মুখ খুলেছে পাকিস্তানের প্রাক্তন ব্যাটার এবং মুখ্য নির্বাচক হারুন রশিদ। তিনি বলেন, ‘বিশ্বকাপের এত কাছে তিন ম্যাচের সিরিজ খেলতে আসা এবং টুর্নামেন্টে একই রকম পরিস্থিতিতে খেলতে হবে। সেই পরিস্থিতিতে দলের সেরা খেলোয়াড়দের মাঠে না আনা কিছুটা বিভ্রান্তিকর।’
যদিও এর উল্টো সুর শোনা গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তার গলায়। তিনি এর পিছনে বড় টুর্নামেন্টের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথাই উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এই দেশগুলি কোন দল বা খেলোয়াড় পাঠাবে তা আমাদের বিষয় নয়। দ্বিপাক্ষিক সিরিজ হওয়ায় আমাদের কাছে প্রধান বিষয় হল সময় মতো প্রতিশ্রুতি পূরণ করা (Pakistan)।’


