Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় ক্রমশ জটিল হয়ে উঠছে (Pakistan Lockdown) যুদ্ধ পরিস্থিতি। ইরান-কে ঘিরে হামলা ও পাল্টা হামলার আবহ, তার সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে অনিশ্চয়তা-সব মিলিয়ে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এশিয়া ও ইউরোপের একাধিক দেশ ইতিমধ্যেই জ্বালানি সঙ্কটে ভুগছে। এই পরিস্থিতিতে ‘এনার্জি লকডাউন’-এর আশঙ্কাও বিভিন্ন মহলে আলোচনায় উঠে আসছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট (Pakistan Lockdown)
ঠিক এমনই এক প্রেক্ষাপটে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Pakistan Lockdown) ভাইরাল হয় একটি পোস্ট। সেখানে দাবি করা হয়, পাকিস্তান সরকার নাকি জ্বালানি সঙ্কট সামাল দিতে আগামী এপ্রিল মাস থেকে প্রতি শনিবার ও রবিবার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। ভাইরাল নোটিফিকেশন অনুযায়ী, শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সমস্ত ব্যবসা, শিল্প ও পরিষেবা খাত বন্ধ থাকবে। এমনকি বিয়ে বা সামাজিক অনুষ্ঠানও নিষিদ্ধ থাকবে বলে দাবি করা হয়। বাজার, জাতীয় সড়ক ও মহাসড়ক বন্ধ রাখার কথাও উল্লেখ ছিল, যদিও জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছিল।

নিয়ম নাকি গুজব? (Pakistan Lockdown)
তবে এই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে পাকিস্তান সরকারের তথ্য মন্ত্রক। দেশের শীর্ষ সংবাদমাধ্যম Dawn-এর প্রতিবেদনেও স্পষ্ট বলা হয়েছে, এই নোটিফিকেশনটি বিভ্রান্তিকর এবং সরকারের পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি ফ্যাক্ট-চেক হ্যান্ডেল থেকেও সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Lashkar Module: দিল্লি পুলিশের জালে পাকিস্তানি গুপ্তচর!
উল্লেখযোগ্যভাবে, এর আগে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছিল পাকিস্তান সরকার। বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার এই অস্থিরতা আন্তর্জাতিক তেলের বাজারে চাপ বাড়াচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বাড়লে বিশ্ব বাণিজ্যেও তার বড় প্রভাব পড়তে পারে। ফলে বহু দেশ এখন বিকল্প জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার দিকে নজর দিচ্ছে।


