Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেই ভারতের নামে অভিযোগ করতে আইসিসিতে ছুটলেন মহসিন নকভি (Pakistan)।
ভারতের নামে নকভির অভিযোগ (Pakistan)
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। সমীর মিনহাসের ঐতিহাসিক শতরানে ভর করে ফাইনালে পাকিস্তান জয় পেয়েছে তবে তারপর মাঠের বাইরে শুরু হয়েছে বিতর্ক। ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে বেশ কিছু উত্তপ্ত মুহূর্ত দেখা যায়। বাদানুবাদে জড়াতে দেখা গিয়েছিল দুই দলকে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Pakistan)।
রবিবার অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ৩৪৭ রান তোলে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে। জবাবে ভারত মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ১৯১ রানে বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এই নিয়ে ১৩ বছরে প্রথমবার এই শিরোপা জিতল পাকিস্তান।
পাকিস্তানের সিনিয়র দলের সিঁকে ছেড়েনি। ভারতের কাছে একপ্রকার নাকানিচোবানি খেতে হয়েছিল পাকিস্তান দলকে। আর তার এতদিন পর দেশে ট্রফি আসতেই মেতে ওঠে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বীরা। এবারের অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা সামগ্রিকভাবে পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বার (Pakistan)।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আয়োজিত অনুর্ধ্ব-১৯ দলের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহসিন নকভি জানান, ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে আইসিসি-তে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হবে তাদের পক্ষ থেকে। নকভি বলেন, ‘অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা বারবার পাকিস্তানি খেলোয়াড়দের উস্কানি দিয়েছে। পাকিস্তান এই ঘটনাটি নিয়ে আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে জানাবে। রাজনীতি এবং খেলাধুলা সব সময় আলাদা রাখা উচিত (Pakistan)।’
এই বিষয়ে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদও ভারতের আচরণের সমালোচনা করেন। তিনি বলেন বলেন, ‘ম্যাচে ভারতের আচরণ উপযুক্ত ছিল না। এমনকী তা ক্রিকেটের চেতনাকে আঘাত করেছে। তা সত্ত্বেও আমরা খেলোয়াড়সুলভ মানসিকতা বজায় রেখে জয় উদযাপন করেছি। ক্রিকেট সব সময় সঠিক মানসিকতা নিয়ে খেলা উচিত। ভারতের আচরণ তাদের মানসিকতারই প্রতিফলন।’
আরও পড়ুন: Santa Claus: লাল-সাদা নয়, সবুজ পোশাকে সোনার কয়েন বিলোতেন সান্টা!
অন্যদিকে ভারতের এই লজ্জাজনক হারে ভারতীয় ক্রিকেট বোর্ড বৈঠকে বসতে চলেছে দলের অধিনায়ক ও ম্যানেজারের সাথে। সেখানে মাঠে বিতর্কে জড়ানোর কথাও উঠতে পারে বলে রিপোর্টে প্রকাশ।
উল্লেখ্য, চলতি বছরের সিনিয়র পুরুষ এশিয়া কাপের সময়েও ভারত-পাকিস্তান ম্যাচগুলিতে উভয় দলের একাধিক খেলোয়াড় আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেই মতো তাদের শাস্তিও নির্ধারিত করা হয়েছিল। সেই তালিকায় ছিলেন হ্যারিস রউফ ও সূর্যকুমার যাদবের মতো তারকারাও। পাকিস্তানের বিরুদ্ধে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে লজ্জাজনক হারের বিষয়টি কোনওভাবেই হালকাভাবে নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (Pakistan)।


