Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুটিংয়ের মঞ্চে নতুন ইতিহাস গড়ল (Palak Mukesh Wins Gold) ভারত। স্পেনের গ্রানাডা-তে আয়োজিত শুটিং ওয়ার্ল্ড কাপ–এ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সোনা জিতে নজর কাড়লেন পলক গুলিয়া ও মুকেশ নেলাভাল্লি। শুধু সোনা জেতাই নয়, বিশ্বরেকর্ড গড়েও চ্যাম্পিয়ন হয়েছেন এই ভারতীয় জুটি।
নতুন বিশ্বরেকর্ড (Palak Mukesh Wins Gold)
ফাইনালে তাঁরা হারিয়েছেন শক্তিশালী চিনা জুটি কাই (Palak Mukesh Wins Gold) হু ও কিয়ানসুন ইয়াওকে। পাশাপাশি প্যারিস অলিম্পিকে পদকজয়ী হাঙ্গেরির জুটিকেও পিছনে ফেলেছেন। শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন পলক ও মুকেশ। কোয়ালিফিকেশন পর্বে মুকেশ করেন ২৯৪ পয়েন্ট, পলকের স্কোর ছিল ২৮৭। ফাইনালে তাঁরা মোট ৪৮৭.৭ পয়েন্ট তুলে নতুন বিশ্বরেকর্ড গড়েন।

কঠিন লড়াই
এই সাফল্য আরও বিশেষ, কারণ মুকেশের জন্য এটি ছিল সিনিয়র স্তরে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। এত বড় মঞ্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের সামর্থ্য। প্রতিযোগিতা শেষে মুকেশ জানান, ফাইনালে চাপ সামলে নিজের সেরাটা দেওয়াই ছিল লক্ষ্য।

নতুন ফরম্যাটে এবার চারটি দল ফাইনালে অংশ নেয়, ফলে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠেছে। একাধিক রাউন্ডে শট নিয়ে ধাপে ধাপে সেরা দল নির্ধারণ করা হয়। এই কঠিন লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে থেকে শেষ পর্যন্ত নিজেদের ধরে রাখতে পেরেছেন ভারতীয় জুটি।
আরও পড়ুন: SRK on Jailer 2: রজনীকান্তে শাহরুখের ‘না’, কপাল ফিরবে যশের?
পলকও এই জয়ের কৃতিত্ব ভাগ করে নিয়েছেন সতীর্থের সঙ্গে। তাঁর কথায়, মিক্সড টিম ইভেন্টে বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ। দু’জনের সমন্বয়ই জয়ের মূল চাবিকাঠি।


