Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোট আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। জনসংযোগ সারতে ব্যস্ত রাজনৈতিক নেতা-নেত্রীরা। পিছিয়ে থাকলেন না পার্থ চট্টোপাধ্যায়ও। জেলমুক্তির পরে এই প্রথম নিজের বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে দেখা গেল তাঁকে(Partha Behala)।
জেলমুক্তির পরে প্রথম নিজের এলাকায় (Partha Behala)
জেলমুক্তির পরে এই প্রথম নিজের বিধানসভা এলাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজের বিধানসভা কেন্দ্রের পাঠকপাড়া, যে পাঠকপাড়ার চায়ের দোকান থেকে পার্থ চট্টোপাধ্যায় একসময় নিয়মিত চা খেতেন শনিবার বাড়ি থেকে বেরিয়ে সেই পাঠক পাড়াতে এসেই চায়ের ভারে চুমুক দিলেন তিনি। এলাকার মানুষজনের সঙ্গেও কথা বলতে দেখা গেল তাকে। পার্থ চট্টোপাধ্যায়কে দেখবার জন্যও রাস্তায় ভিড় জমালেন তার অনুগতরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ান নেতা জানিয়েছেন, বেহালার মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা থেকেই এলাকায় এসেছেন তিনি। সেই সঙ্গে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্যের কথাও এদিন স্পষ্ট করলেন পার্থ।
‘ভাতার থেকেও আগে কর্মসংস্থান’ (Partha Behala)
তবে শুধু দলের কথা নয় এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে উঠে এল কর্মসংস্থানে গুরুত্বের কথাও। বললেন -‘ভাতার থেকেও আগে কর্মসংস্থান’। সবশেষে তিনি যে তৃণমূলে তার কার্যকালে কোন দুর্নীতি বা অনৈতিক কাজ করেননি সেকথাও জোর গলায় জানাতে ভুললেন না পার্থ।
আরও পড়ুন: US Tariff: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা: বিশ্বজুড়ে নয়া আমদানি শুল্ক ট্রাম্পের
সক্রিয়তার কথা বোঝাতে চাইলেন পার্থ (Partha Behala)
নির্বাচনের মুখে জেলমুক্তির পর এই প্রথম নিজের বিধানসভা এলাকায় দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। এখন আর তাঁর মন্ত্রিত্ব নেই। তবে দলের একজন নেতা হিসেবে তিনি যে আজও সক্রিয় সেকথাই কি বোঝাতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায়?



