Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Partha Chatterjee) জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সেই মামলায় শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর (Partha Chatterjee)
পাসপোর্ট জমা রাখতে হবে, নিম্ন আদালতের জুরিডিকশনের বাইরে (Partha Chatterjee) যাওয়া যাবে না, তদন্ত সহযোগিতা করতে হবে, তথ্য-প্রমান লোপাট করা যাবে না, সাক্ষীদের কোনরকম ভয় দেখানো যাবে না, তদন্তকারী অফিসারের কাছে মোবাইল নম্বর জমা রাখতে হবে, সরকারি কোনও পদে নিযুক্ত হওয়া যাবে না, কোন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়া যাবেনা, পার্থ চট্টোপাধ্যায় মোবাইল নম্বর বদল করতে পারবেন না। আপাতত বিধায়ক হিসেবেও কাজ করতে পারবেন না। কোনও পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না। এই শর্তেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
তিন বছরেরও বেশি সময় ধরে জেলেই ছিলেন পার্থ (Partha Chatterjee)
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এই মামলাতেই গত বছরের ১ লা অক্টোবর পরে সিবিআই-ও তাঁকে শোন-অ্যারেস্ট করে। গত তিন বছরেরও বেশি সময় ধরে জেলেই ছিলেন পার্থ। এদিন কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করায় অবশেষে জেল মুক্তি হতে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন: Horoscope: সেপ্টেম্বরে বিরল ভাদ্র রাজযোগ! লাভবান হবেন এই ৫ রাশির জাতক-জাতিকা
অবশেষে জেল মুক্তি?
তবে এখনই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জেল থেকে মুক্তি পাবেন কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়ে গিয়েছে । কারণ গত ১৮ই আগস্ট সুপ্রিম কোর্ট ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে জানিয়েছিল এক মাসের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং দুই মাসের মধ্যে সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে। সেইমতো ইডির হাতে ১৮ ই অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। যদি ইডি সুপ্রিম কোর্টের নির্দেশ মত চার্জ গঠন এবং সাক্ষ্য বয়ান্ড রেকর্ড করে ফেলে তাহলেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে মুক্তি হবে বলেই মনে করছেন সিবিআই-এর আইনজীবীরা।


