Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এবং আইসিসি-কে চাপে রাখতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানায় পাকিস্তান সরকার (PCB)।
পাকিস্তানের পাশে নেই কোনও বোর্ড (PCB)
পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের বয়কটের সিদ্ধান্তে বেশ বিপাকে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে তারা বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হলেও হতাশ হতে হয়েছে পাক ক্রিকেট বোর্ডকে। কার্যত কাউকে পাশে না একঘরে মহসিন নকভিদের ক্রিকেট বোর্ড। যার ফলে চাপ বাড়ছে তাদের উপরেই (PCB)।
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী পাকিস্তানের এই সিদ্ধান্তের পাশে দাঁড়ায়নি কোনও ক্রিকেট বোর্ড। এমনকি যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের এতকিছু সেই বাংলাদেশও অফিসিয়ালি কিছু জানায়নি।
এক রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী বাকি বোর্ডের কাছে পাকিস্তানের পাশে না দাঁড়ানোর যথেষ্ট যুক্তি রয়েছে। পাকিস্তান রবিবার ঘোষণা করেছে তাঁরা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে সেই দিনই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হয়েছে। সেই খেলা চলাকালীনই পাকিস্তান সরকারের ঘোষণা এসেছে। গত কয়েক মাসে ছোটদের ক্রিকেটে তিন বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। হ্যান্ডশেক এড়িয়ে গেলেও ম্যাচ হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হওয়ার কথা সে দিনই তাইল্যান্ডে মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। সেই ম্যাচ বয়কটের কোনও ইঙ্গিত নেই। তা হলে শুধুমাত্র কেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতের বিরুদ্ধে তারা খেলবে না।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘বাংলাকেই টার্গেট করা হচ্ছে’-এসআইআর নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
বাকি দেশের ক্রিকেট বোর্ডের যুক্তি অনুসারে হাইব্রিড মডেল মেনেই পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতে খেলতে আসার কোনও কথাই নেই তাদের। বরং পাকিস্তানের সাথে খেলতে ভারতকে যেতে হবে শ্রীলঙ্কায়। তার পরেও পাকিস্তান বয়কটের পথে হেঁটেছে। বাংলাদেশের পাশে দাঁড়ানোর নানা উপায় ছিল পাকিস্তানের কাছে। চাইলে পাকিস্তান কালো আর্মব্যান্ড পরে নামতে পারতো খেলতে। বা বাংলাদেশের সমর্থনে বিবৃতি দিতে পারতো। সেই সব পথে না হেঁটে তারা যে সরাসরি বয়কটের পথে হেঁটেছে তাতে তাদের পাশে কেউই দাঁড়ায়নি (PCB)।


