Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অর্থনৈতিক টানাপোড়েনের মাঝেই (Petrol Diesel Price) পাকিস্তানে জ্বালানির দামে নতুন করে আগুন। শেহবাজ শরিফ সরকারের সিদ্ধান্তে এক ধাক্কায় বেড়ে গেল পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম। সংশোধিত মূল্য সোমবার থেকেই কার্যকর হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ৫ পাকিস্তানি রুপি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৫৮.১৭ রুপিতে। অন্যদিকে, হাই-স্পিড ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ৭.৩২ রুপি বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২৭৫.৭০ রুপি।
উদ্বেগ বেড়েছে বিভিন্ন মহলে (Petrol Diesel Price)
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ওঠানামার (Petrol Diesel Price) ভিত্তিতেই পাকিস্তানে প্রতি পনেরো দিন অন্তর জ্বালানির মূল্য পর্যালোচনা করা হয়। সাম্প্রতিক সমন্বয়ে ডিজেলের দাম বাড়ায় উদ্বেগ বেড়েছে বিভিন্ন মহলে। কারণ, এই জ্বালানি প্রধানত পণ্য পরিবহণ, কৃষিকাজ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে পরিবহণ খরচ বৃদ্ধি পেলে তার প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরেও।

যাতায়াতে খরচ বাড়বে বলেই আশঙ্কা (Petrol Diesel Price)
অন্যদিকে, পেট্রোল মূলত ছোট গাড়ি ও মোটরবাইকে (Petrol Diesel Price) ব্যবহৃত হয়। তাই শহর ও শহরতলির মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলির দৈনন্দিন যাতায়াতে খরচ বাড়বে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির চাপে জর্জরিত সাধারণ মানুষ এই সিদ্ধান্তে আরও চাপে পড়বেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন: Sudipta Banerjee Bakshi: এসআইআর ইস্যুতে সরব সুদীপ্তা, বিধানসভার ময়দানে লড়বেন?
এদিকে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ঋণ কর্মসূচি নিয়েও আলোচনায় রয়েছে ইসলামাবাদ। অতীতে ঋণের শর্ত পূরণে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের পথেও হাঁটতে হয়েছে সরকারকে। যদিও সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটছে। প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের কথায়, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার পর তাদের তৈরি সামরিক সরঞ্জামের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে জ্বালানির এই মূল্যবৃদ্ধি যে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি আরও কমিয়ে দিল, তা বলাই বাহুল্য।


