Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার মধ্যবিত্তদের (Petrol Price Hike) পকেটে। যুদ্ধ শুরু হবার কিছুদিন পর থেকেই গুঞ্জন ছড়িয়েছিল যে পেট্রোল ও গ্যাসের দাম বাড়তে পারে। ইতিমধ্যেই গ্যাসের আকালে ভুগছে দেশবাসী। শহুরে এলাকায় ২৫ দিনের আগে আর গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে একাধিক গ্যাস বুক করা যাবে না। গ্যাসের সংকটে রেস্তেরাঁর মেন্যুতেও কাঁটছাঁট করা হয়েছে। আর এবার মাথা ব্যথা শুরু হয়েছে পেট্রোল নিয়ে।
জ্বালানির দাম বেড়েছে (Petrol Price Hike)
এর আগেই একাধিক দেশে জ্বালানির দাম বেড়েছে (Petrol Price Hike) হুড়মুড়িয়ে। কেউ কেউ আতঙ্কে মজুত করে রেখেছে লিটার লিটার পেট্রোল। কেউ বা দাঁড়িয়ে পেট্রোল পাম্পের লম্বা লাইনে। আর এইবার পেট্রোলের দাম লিটার পিছু ২.৩৫ টাকা করে বাড়িয়ে দিয়েছে তেল সংস্থাগুলি।

কবে থেকে কার্যকর এই দাম?
শুক্রবার থেকেই কার্যকর এই দাম। কিন্তু আপাতত সাধারণ তেলের দামে কোনও পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: Cristiano Ronaldo: চোটে কাবু রোনাল্ডো, বিশ্বকাপ খেলবেন তো?
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে কার্যত স্তব্ধ তেল পরিবহণ। বিশ্বের মোট তেল ব্যবহারের ২০% এই পথ দিয়েই পরিবাহিত হয়। তাই এই রাস্তা বন্ধ থাকায় টান পড়েছে তেল, এলপিজি গ্যাসের ভাঁড়ারে। এর আগেই ৬০ টাকা করে দাম বাড়ানো হয়েছে গৃহস্থ গ্যাসের। এরপরেই বাড়ল পেট্রোলের দাম। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ সকলের কপালে।



