Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফেব্রুয়ারির শেষ লগ্নে (Planet Parade) রাতের আকাশে অপেক্ষা করছে এক দুর্লভ দৃশ্য। সূর্যাস্তের কিছু পরেই দিগন্তের উপর ভেসে উঠবে একসঙ্গে একাধিক গ্রহ-যেন মহাকাশে সাজানো এক অলৌকিক শোভাযাত্রা। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘প্ল্যানেটারি প্যারেড’ বা গ্রহদের কুচকাওয়াজ।
তারা এক সরলরেখায় দাঁড়িয়ে (Planet Parade)
যখন সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কয়েকটি গ্রহ (Planet Parade) একই দিকে অবস্থান করে, তখন পৃথিবী থেকে মনে হয় তারা এক সরলরেখায় দাঁড়িয়ে আছে। বাস্তবে তারা নিখুঁত সরলরেখায় না থাকলেও সূর্যের একই পাশে থাকার কারণে এমন দৃশ্য তৈরি হয়। এই সপ্তাহান্তে সূর্যাস্তের প্রায় এক ঘণ্টা পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে বুধ, শুক্র, বৃহস্পতি ও শনির। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই তাদের চেনা যাবে।

দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে ইউরেনাস ও নেপচুনও ধরা দেবে সেই সারিতে। দিগন্তের কাছাকাছি উজ্জ্বলভাবে জ্বলবে বুধ ও শুক্র, একটু উপরে থাকবে বৃহস্পতি, আর তার আশেপাশেই দেখা যাবে বাকি গ্রহদের। কলকাতা-সহ পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও এই দৃশ্য উপভোগ করা সম্ভব।
আরও পড়ুন: Rota Virus: ঋতু বদলেই কলকাতায় রোটা ভাইরাসের দাপট, প্রাণঘাতী ভাইরাসের আশঙ্কা!

গ্রহ ও নক্ষত্র আলাদা করার সহজ উপায়ও রয়েছে। নক্ষত্র সাধারণত টিমটিম করে জ্বলে, কিন্তু গ্রহের আলো অনেকটাই স্থির। তাই স্থির ও উজ্জ্বল আলোকবিন্দু দেখলে তা গ্রহ হওয়ার সম্ভাবনাই বেশি। বিজ্ঞানীরা জানান, এ ধরনের সমাবেশ অস্বাভাবিক নয়। সূর্য গঠনের পরে অবশিষ্ট গ্যাস ও ধূলিকণার চাকতি থেকেই সৃষ্টি হয়েছিল গ্রহমালা। সেই কারণেই সব গ্রহ প্রায় একই সমতলে সূর্যকে প্রদক্ষিণ করে। আকাশে সূর্যের কাল্পনিক বার্ষিক পথের কাছেই তাদের দেখা যায়। এই বক্র পথে অবস্থানের ফলেই মনে হয় তারা যেন এক সারিতে দাঁড়িয়ে আছে।



