Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত বিশেষত পশ্চিম এশিয়া-এ ইরান কে ঘিরে উত্তেজনা এবার সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে ভারতের দৈনন্দিন জীবনযাত্রায় (Plastic Bottle Price)। আশ্চর্যের বিষয়, সেই প্রভাব এসে পড়েছে বোতলজাত পানীয় জলের মতো একেবারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই বিশাল শিল্পক্ষেত্র এখন বাড়তি উৎপাদন খরচের চাপে টালমাটাল।

প্লাস্টিকেই সবচেয়ে বড় ধাক্কা (Plastic Bottle Price)
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে প্লাস্টিক-নির্ভর পণ্যের খরচ ব্যাপকভাবে বেড়ে গেছে। বোতলজাত পানীয় জলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্লাস্টিক বোতল, যা পলিমার থেকে তৈরি। এই পলিমারের দাম গত কয়েক সপ্তাহে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানা যাচ্ছে। শুধু বোতল নয়, ঢাকনার দাম দ্বিগুণের বেশি, লেবেল ও প্যাকেজিং সামগ্রীর খরচ দ্রুত বৃদ্ধি, কোরাগেটেড বাক্স ও আঠার দামেও ঊর্ধ্বগতি, সব মিলিয়ে উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করা এখন নির্মাতাদের কাছে বড় চ্যালেঞ্জ।
ছোট ও মাঝারি শিল্পে সবচেয়ে বেশি চাপ (Plastic Bottle Price)
বিশেষ করে ছোট ও মাঝারি উৎপাদকরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন। তাদের পক্ষে বড় কোম্পানির মতো দীর্ঘদিন লোকসান সহ্য করা সম্ভব নয়। ফলে অনেকেই বাধ্য হয়ে দাম বাড়ানোর পথে হাঁটছেন। ফেডারেশন অফ অল ইন্ডিয়া প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর তথ্য অনুযায়ী, প্রায় ২,০০০ ছোট নির্মাতা ইতিমধ্যেই প্রতি বোতলে ১ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন, যা প্রায় ৫% মূল্যবৃদ্ধির সমান এটি মূলত খরচ সামাল দেওয়ার একটি জরুরি পদক্ষেপ।
সামনে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা (Plastic Bottle Price)
শিল্পমহলের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী কয়েক দিনের মধ্যেই দাম আরও ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সংগঠনের প্রতিনিধিদের মতে, বাজারে অনিশ্চয়তা এতটাই তীব্র যে খুব শীঘ্রই এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ ক্রেতার পকেটে। বর্তমানে ভারতে এক লিটার বোতলজাত পানীয় জলের দাম সাধারণত ২০ টাকার নিচে থাকলেও, এই অবস্থায় তা দীর্ঘদিন ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।
বড় ব্র্যান্ড বনাম ছোট নির্মাতা (Plastic Bottle Price)
বড় কোম্পানিগুলি এখনও পর্যন্ত খুচরো বাজারে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আপাতত নিজেরাই বাড়তি খরচের বড় অংশ বহন করছে, যাতে বাজারে প্রতিযোগিতা বজায় থাকে এবং গ্রাহক হারাতে না হয়। অন্যদিকে, ছোট নির্মাতারা দ্রুত দাম বাড়াতে বাধ্য, প্রিমিয়াম সেগমেন্টে ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি শুরু ফলে বাজারে একটি দ্বৈত প্রবণতা স্পষ্ট হচ্ছে।
আরও পড়ুন: Meteorit Explosion: উড়ন্ত অবস্থাতেই বিস্ফোরণ, উল্কার বিস্ফোরণে তোলপাড় আকাশ!
প্রিমিয়াম জলের বাজারে আলাদা চিত্র
ভারতে প্রিমিয়াম বোতলজাত পানীয় জলের বাজার গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। ২০২১ সালে বাজারের অংশ ছিল মাত্র ১% গত বছরে তা বেড়ে প্রায় ৮% এই সেগমেন্টে ক্রেতারা তুলনামূলক বেশি দাম দিতে প্রস্তুত থাকায় এখানে মূল্যবৃদ্ধির প্রভাব আগে দেখা যাচ্ছে।



