Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের লক্ষ্যে হলদিয়া থেকে পরিবর্তনের (PM Modi Campaign) ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভবানীপুরে পদ্ম ফোটানোর হুঙ্কার দেওয়ার পাশাপাশি দুর্নীতি ও নারী নিরাপত্তা ইস্যুতে মমতার সরকারকে বিঁধে মোদি দিলেন ‘ছয় গ্যারান্টি’র প্রতিশ্রুতি।
ভবানীপুরে পদ্ম ফোটানোর আহ্বান মোদির (PM Modi Campaign)
একুশেই বাংলা দখলের ডাক দিয়েছিল (PM Modi Campaign) বিজেপি। ফলাফল আগের তুলনায় ভালো হলেও লক্ষ্য পূরণ হয়নি। সরকার গঠন তো দূর-অস্ত, ৮০ এর গণ্ডিও পেরতে পারেনি বিজেপি। ছাব্বিশে যে কোনও মূল্যে বাংলায় সরকার গড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে পদ্মশিবির। দফায় দফায় রাজ্যে আসছেন মোদি-শাহ। বৃহস্পতিবার বাংলায় তিনটি নির্বাচনী সভা করেন নরেন্দ্র মোদি। নন্দীগ্রামের পর এবার ভবানীপুর জেতার হুঙ্কার মোদির। হলদিয়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি অস্ত্রে শান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে পদ্ম ফুটবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী।
হলদিয়ার নির্বাচনী সভা থেকে বাংলায় পরিবর্তনের (PM Modi Campaign) ডাক দিয়ে ছয় গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলায় বিজেপি সরকার এলে কী কী পরিবর্তন হবে, তা তুলে ধরেছেন নরেন্দ্র মোদি।
হলদিয়া থেকে কোন ছয় গ্যারান্টি মোদির?
১. তৃণমূলের ভয়ের জায়গায় ভরসা আরোপ করবে মোদি সরকার
২. সমস্ত কাজের জন্য সরকারি সিস্টেমকে জবাবদিহি করতে হবে সাধারণ মানুষের কাছে
৩. দুর্নীতি, মেয়েদের সঙ্গে হওয়া অপরাধ-সহ সমস্ত ফাইল ফের খোলা হবে বিজেপি সরকার আসলে
৪. দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে। মন্ত্রী হোক বা নেতা, কাউকে রেয়াত করা হবে না। আইন-ই বিচার করবে
৫. সংবিধান মেনে শরণার্থীদের আশ্রয় এবং অনুপ্রবেশকারীদের ভারতা-ছাড়া করা হবে
৬. বিজেপি সরকার আসলে সরকারি কর্মচারী, শিক্ষকদের জন্য সপ্তম পে কমিশন লাগু করা হবে
রাজ্যে প্রথম দফা ভোটের আর বেশি বাকি নেই। তার আগে জেলায় জেলায় নির্বাচনী ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী। ভোট ঘোষণার পর দ্বিতীয়বার বাংলায় এসে ফের দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধে রাজ্যে বিজেপিকে আনার ডাক নরেন্দ্র মোদি। এখন দেখার বাংলায় পরিবর্তন আসে নাকি চতূর্থবারের জন্য মমতার সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দখল নেয়।


