Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি বিস্ফোরণ নিয়ে যড়যন্ত্রের (Delhi Blast) তত্ত্বেই সায় মিলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি দেশের তদন্তকারী সংস্থাগুলি ঘটনার শেষ দেখে ছাড়বে! যে বা যারা ষড়যন্ত্রের পিছনে রয়েছে, তাদের একজনকেও ছেড়ে কথা বলা হবে না। ভুটান থেকে মঙ্গলবার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
‘তদন্ত সংস্থাগুলি ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে’ (Delhi Blast)
ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুকের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ (Delhi Blast) দিতে মঙ্গলবার সকালে প্রতিবেশী দেশে গিয়েছেন মোদী। সেখান থেকে মোদী বলেন, ‘‘আমি খুব ভারাক্রান্ত মনে এখানে এসেছি। কাল সন্ধ্যায় দিল্লির ভয়াবহ ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে। কাল সারারাত ধরে আমি সমস্ত কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তদন্তে প্রাপ্ত তথ্যগুলি নিয়ে আলোচনা চলছিল। আমাদের তদন্ত সংস্থাগুলি এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে। যারা যারা এই ষড়যন্ত্রের জন্য দায়ী, তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে। একজনকেও ছেড়ে দেওয়া হবে না।’’
গভীর সমবেদনা প্রধানমন্ত্রীর (Delhi Blast)
ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। জখম ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। তিনি আরও জানান আক্রান্তদের বিষয়ে নজর রাখছে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন মোদী।
শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। নিহতদের পরিবার, পরিজন ও বন্ধু-বান্ধবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে জখমদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।
আরও পড়ুন: Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণের জের, তিন দিনের জন্য বন্ধ লালকেল্লা!
তৎপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ঘটনার পরই ঘটনার বিবরণ দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির পুলিশ কমিশনার ও ডিআইবির সঙ্গে কথা বলেন অমিত শাহ। এনআইএ, এনএসজি এবং ডিরেক্টরেট অফ ফরেনসিক সায়েন্সেসের মত কেন্দ্রীয় সংস্থাগুলিকে ঘটনাস্থলে টিম পাঠাতে নির্দেশ দেন শাহ। তদন্তে সহায়তা করতে এবং প্রমাণ সংগ্রহেও এই দলগুলিকে সহায়তা করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


