Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার ব্রিগেড ময়দান থেকে (PM Modi) রাজনৈতিক ভাষণে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাতেই ভাষণ শুরু করে তিনি বলেন, “আমার প্রিয় বাংলাবাসী, আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম।” ঐতিহাসিক ব্রিগেড ময়দানের জনসমাগম দেখে তিনি মন্তব্য করেন, চারদিকে শুধু মানুষের ঢল-যেদিকেই চোখ যাচ্ছে, সেখানেই মানুষের উপস্থিতি।
তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ (PM Modi)
ভাষণের শুরুতেই রাজ্যের আইনশৃঙ্খলা (PM Modi) পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বাংলায় ‘জঙ্গলরাজ’ চলছে এবং তা শেষ করার সময় এসে গেছে। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখন একটাই দাবি উঠছে-বিজেপি সরকার চাই। তাঁর কথায়, তৃণমূল সরকার বিরোধীদের আটকে রাখতে নানা বাধা সৃষ্টি করেছে, রাস্তা বন্ধ করা হয়েছে, যান চলাচলে বাধা দেওয়া হয়েছে। কিন্তু তাতে মানুষের উৎসাহ কমেনি বলেই দাবি তাঁর।
দুর্নীতি ও কাটমানির রাজ (PM Modi)
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল সরকার দুর্নীতি (PM Modi) এবং কাটমানির রাজনীতি চালু করেছে। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বাংলার মানুষের কাছে পৌঁছতে দেওয়া হয় না। আবাস যোজনা থেকে জলজীবন মিশন কিংবা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প-সব ক্ষেত্রেই তৃণমূল বাধা সৃষ্টি করেছে বলে দাবি করেন তিনি। এমনকি চা-বাগানের শ্রমিকদেরও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন।

যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ (PM Modi)
যুবসমাজের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বাংলার যুবক-যুবতীরা ডিগ্রি বা চাকরির সুযোগ না পেয়ে বাধ্য হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। তিনি দাবি করেন, তৃণমূল সরকার প্রকাশ্যে চাকরি বিক্রি করেছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলার যুবকদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশ্বাস দেন তিনি।
সন্দেশখালি এবং আরজি কর প্রসঙ্গ
আইনশৃঙ্খলার প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি সন্দেশখালি এবং আরজি কর হাসপাতাল সংক্রান্ত ঘটনাও উল্লেখ করেন। তাঁর দাবি, সেই সব ঘটনা এখনও মানুষ ভুলে যায়নি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: PM Modi: মোদির মুখে বিকশিত বাংলা, সঙ্গে একগুচ্ছ প্রকল্পের সূচনা!
বাংলার নবনির্মাণের স্বপ্ন
সবশেষে তিনি বলেন, বিজেপি বাংলার নবনির্মাণের স্বপ্ন দেখছে। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার না থাকলেও কেন্দ্রের মাধ্যমে উন্নয়নের কাজ চলছে। এদিন প্রায় ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, আগামী দিনে বাংলায় পরিবর্তনের সময় খুব দূরে নয়।



