Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার ব্রিগেড ময়দানে সরকারি (PM Modi) অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১৮ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন অবকাঠামো ও বন্দর-সংক্রান্ত প্রকল্পের সূচনা করা হয় এদিন। সরকারি অনুষ্ঠানের পর ব্রিগেডেই আলাদা মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।
ব্রিগেড ময়দানে সরকারি কর্মসূচি (PM Modi)
শনিবার বিকেলে ব্রিগেড ময়দানে সরকারি (PM Modi) কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর হাতে গৌর-নিতাইয়ের মূর্তি তুলে দেন। এরপরই শুরু হয় প্রকল্প উদ্বোধনের পর্ব।

পণ্য পরিবহনের সুবিধা বাড়বে (PM Modi)
এদিন প্রধানমন্ত্রী বন্দর ও জাহাজ চলাচল সংক্রান্ত একাধিক (PM Modi) প্রকল্পের উদ্বোধন করেন। হলদিয়া ডক কমপ্লেক্সে পাঁচ নম্বর বার্থের সংস্কার প্রকল্পের উদ্বোধন করা হয়, যার ফলে পরিবেশবান্ধব পণ্য পরিবহনের সুবিধা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খিদিরপুর ডকের সংস্কার প্রকল্পেরও সূচনা করেন তিনি। এর পাশাপাশি বেশ কিছু রেল প্রকল্পের ঘোষণাও করা হয়।
আরও পড়ুন: WB Weather: রবি-মঙ্গল ঝেঁপে আসবে বৃষ্টি!
সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য সড়ক ও রেল যোগাযোগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জলপথের উন্নয়নও সমান প্রয়োজনীয়। তিনি জানান, হলদিয়া ডক কমপ্লেক্স ও কলকাতা ডকে আধুনিকীকরণ ও সংস্কারের কাজ চলছে। এর ফলে পূর্ব ভারতের পণ্য পরিবহন ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের রেল ব্যবস্থাকে আধুনিক করার কাজ জোরকদমে চলছে এবং সেই উন্নয়নের ধারায় পশ্চিমবঙ্গও পিছিয়ে থাকবে না। বিকশিত হবে বাংলা। সরকারি কর্মসূচি শেষ হওয়ার পর ব্রিগেড ময়দানেই পৃথক মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।


