Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে (PM Narendra Modi) পশ্চিমবঙ্গকে যে বিজেপি তাদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছে, তার ইঙ্গিত আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারে জয়ের পর থেকেই বাংলার রাজনীতিতে বিজেপির সক্রিয়তা বেড়েছে এবং ২০২৫ সালেই পাঁচবার রাজ্যে সফর করেছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে সেই গতি আরও বাড়াতে শনিবার ও রবিবার দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন তিনি। শনিবার মালদা এবং রবিবার হুগলিতে একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মোদি।
বিজেপি সূত্রের খবর…(PM Narendra Modi)
বিজেপি সূত্রের খবর, আগামী চার মাসে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) অন্তত আটটি জনসভা করতে পারেন বাংলায়। তার আগেই রাজ্যে পা রাখার পূর্বমুহূর্তে সামাজিক মাধ্যমে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মোদি। তাঁর দাবি, দীর্ঘদিনের অপশাসনে রাজ্যের মানুষ ক্লান্ত এবং পরিবর্তনের জন্য প্রস্তুত। এই বার্তাকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

রাজনৈতিক পরিস্থিতিও বেশ উত্তপ্ত (PM Narendra Modi)
এদিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও বেশ (PM Narendra Modi) উত্তপ্ত। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙা এলাকায় অশান্তি ছড়িয়েছে। সিএএ ও ওয়াকফ ইস্যুকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা, অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তারও। এক মহিলা সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার জন্য তিনি দায়ী নন। তবে বিজেপি এই পরিস্থিতিকে সামনে রেখে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। রাজ্যজুড়ে এসআইআর বিক্ষোভ ও বেলডাঙার অশান্তির আবহে মোদির সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Horoscope Today: শনির প্রভাবে কার ভাগ্য উজ্জ্বল, কার জীবনে সতর্কতার বার্তা?
বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন
শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে মালদায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। মালদা টাউন স্টেশন থেকে হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রশাসনিক বৈঠক এবং প্রায় ৩,২৫০ কোটি টাকার রেল ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন মোদি। দুপুরের পর মালদায় জনসভায় বক্তব্য রাখারও কর্মসূচি রয়েছে।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী প্রায় ৮৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সেখানেও একটি বড় জনসভা হওয়ার কথা। পাশাপাশি মালদা থেকেই একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার থেকে বেঙ্গালুরু, মুম্বই ও তিরুচিরাপল্লির মতো গুরুত্বপূর্ণ রুট। নতুন রেললাইন, বৈদ্যুতিক ট্রেন পরিষেবা এবং নিউ জলপাইগুড়িতে আধুনিক রক্ষণাবেক্ষণ কেন্দ্রের শিলান্যাসও রয়েছে কর্মসূচিতে।


