Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছর, নতুন শুরু (Poila Baisakh)। পয়লা বৈশাখ কেবল পঞ্জিকার পাতায় একটি নতুন তারিখ নয়, এটি বাঙালির হৃদয়ে এক বিশেষ দিন। এই দিনেই আমরা চাই সারাবছর আমাদের জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। বাংলার নতুন বছরে শুধু আনন্দ আর খাওয়াদাওয়া নয়, কিছু সহজ কিন্তু কার্যকরী রেমেডি মানলেই আপনার ঘরেও আসতে পারে শুভ সময়। জেনে নিন বিখ্যাত জ্যোতিষী রাহুল দে কী কী করার উপদেশ দিচ্ছেন বাংলা বছরের প্রথম দিনে যাতে বছরের প্রতিটি দিন কাটে মঙ্গলময়ভাবে।
গঙ্গাস্নান – শুচিতা ও শুভ সূচনার প্রতীক (Poila Baisakh)
বছরের প্রথম দিনে গঙ্গাস্নান একটি অত্যন্ত (Poila Baisakh) পবিত্র রীতি। গঙ্গাজলে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়, এবং কথিত বিশ্বাস অনুযায়ী এতে পাপমোচন হয় ও শুভ শক্তির আনাগোনা ঘটে। সম্ভব না হলে ঘরে গঙ্গাজল মিশিয়ে স্নান করলেও তা সমান ফলদায়ী।
লক্ষ্মী-গণেশ পুজো – অর্থ ও বুদ্ধির আশীর্বাদ (Poila Baisakh)
পয়লা বৈশাখের সকালে বাড়িতে মা লক্ষ্মী ও গণেশের (Poila Baisakh) পুজো করুন। এই পুজো আর্থিক স্থিতি, ব্যবসা-বাণিজ্যে উন্নতি এবং সংসারে শান্তি নিয়ে আসে। গণেশ বুদ্ধির দেবতা, আর লক্ষ্মী অর্থ ও সমৃদ্ধির দেবী—তাঁদের যুগল পুজোয় জীবনে আসে স্থায়ী মঙ্গল।
পাঁচটি কড়ি – ধন বৃদ্ধির টোটকা
এই দিনে বাজার থেকে পাঁচটি কড়ি কিনে আনুন এবং সেগুলিকে লক্ষ্মীদেবীর ঘটের উপর রেখে দিন। এটি একটি অত্যন্ত শক্তিশালী রেমেডি, যা অর্থসঞ্চয়ে সহায়তা করে ও আকস্মিক আর্থিক সমস্যার হাত থেকে রক্ষা করে।

আরও পড়ুন: Lopamudra Mitra: লোপামুদ্রার বড় প্রাপ্তি, বাংলা ভাষার জন্য কী পেলেন তিনি?
কুবেরের স্থাপন – ধনসম্পদ ও ভান্ডার বৃদ্ধির উপায়
বাড়িতে কুবেরের মূর্তি বা কুবের যন্ত্র স্থাপন করুন। কুবের হলেন ধনসম্পদের অধিপতি। বিশ্বাস করা হয়, তাঁর কৃপা থাকলে ঘরের ভান্ডার কখনও ফাঁকা হয় না। মূর্তি বা যন্ত্রটি উত্তর দিকে স্থাপন করুন—এই দিক ধনাগমের প্রতীক।
দান-ধ্যান – পুণ্য লাভের সহজ পথ
এই দিন দরিদ্র ও অভাবী মানুষদের খাবার, জামাকাপড় বা সামান্য দান করুন। এতে নাকি পুণ্য লাভ হয় এবং জীবনের নেগেটিভ শক্তি দূর হয়। এটি শুধু আধ্যাত্মিক শান্তি নয়, মানবিক সন্তুষ্টিও দেয়।
স্বস্তিক চিহ্ন – শুভ শক্তির টান
বাড়ির প্রধান দরজার ওপরে লাল আলতায় বা কুমকুম দিয়ে আঁকুন স্বস্তিক চিহ্ন। এটি শুভ শক্তির প্রবেশ নিশ্চিত করে ও অশুভ শক্তিকে দূরে রাখে।

সদ্ভাব বজায় রাখুন
নতুন বছরের শুরুতে মন থেকে হিংসা, রাগ, বিদ্বেষ দূর করে ফেলুন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলুন, সম্পর্ক ভালো রাখুন। ইতিবাচক মনোভাব জীবনে সুখ টেনে আনে।


