Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম-এর প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় অভিনেতা বিজয়ের সেপ্টেম্বরের সভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের (Politician Vijay)। সেই ভয়াবহ ঘটনার স্মৃতি এখনও তাজা। ঘটনার পরে প্রশাসন বিজয়ের দেরিতে আসা এবং আয়োজকদের অব্যবস্থাকেই দায়ী করেছিল। তীব্র বিতর্ক, সমালোচনা এবং রাজনৈতিক তর্জার মাঝেই বিজয় আবার জনসভায় ফিরছেন। পুদুচেরিতে আজ তাঁর প্রথম সভা আর সেই কারণে তৈরি হয়েছে বাড়তি সতর্কতার পরিবেশ।

বাসের ছাদেই হবে ভাষণ (Politician Vijay)
বিজয় সাধারণত রোড শো-তে বিপুল ভিড় টানেন। কিন্তু পুদুচেরি পুলিশ সাফ জানিয়েছে সংকীর্ণ রাস্তায় রোড শো করা যাবে না।তাই বিজয় এবার হেঁটে বা গাড়ি থেকে নয়, একটি বিশেষভাবে প্রস্তুত বাসের ছাদ থেকেই ভাষণ দেবেন। চেন্নাই থেকে ইতিমধ্যেই সেই বাস সভাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। প্রশাসনের লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত রাখা এবং কোনও অবস্থাতেই যেন অতিরিক্ত ভিড়ের কারণে গন্ডগোল না ঘটে।
সীমিত ভিড়, নিয়ন্ত্রণ কড়া (Politician Vijay)
পুদুচেরি পুলিশ এ বার কোনও ঝুঁকি নিতে নারাজ। তাই TVK-কে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে—
১. সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ অংশ নিতে পারবেন
বিজয়ের বিপুল ফ্যানবেসকে মাথায় রেখে অংশগ্রহণকারীর সংখ্যা সীমাবদ্ধ রাখা হয়েছে। এতে নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করছে প্রশাসন।
২. কেবলমাত্র কিউ-আর কোডযুক্ত আমন্ত্রণপত্র থাকা ব্যক্তিরাই প্রবেশযোগ্য
নিরাপত্তা বাড়ানোর জন্য QR-based entry-র ব্যবস্থা করা হয়েছে।
৩. তামিলনাড়ু থেকে কেউ ঢুকতে পারবেন না
অত্যধিক ভিড় এড়াতে তামিলনাড়ু থেকে আগত সমর্থকদের নিষেধ করা হয়েছে।
৪. পানীয় জল, শৌচালয়, চিকিৎসা
সভাস্থলে
- পর্যাপ্ত পানীয় জল
- শৌচালয়
- অ্যাম্বুল্যান্স
- মেডিক্যাল টিম
উপস্থিত রাখতেই হবে দলকে। প্রশাসনের নজরদারি থাকবে সর্বক্ষণ।

অনুরাগীদের প্রতি বিশেষ বার্তা (Politician Vijay)
TVK নিজেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে যথেষ্ট সতর্ক। দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, অন্তঃসত্ত্বা নারী, শিশু, প্রবীণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সভায় না-এলেই ভালো। কোনও অবস্থাতেই গাছ, ভবনের ছাদ বা ট্রান্সফর্মারের ওপর চরে সভা দেখার চেষ্টা না করতে। বিজয়ের গাড়ির পিছনে ভিড় করে দৌড়ঝাঁপ না করতে। এই বার্তাগুলির লক্ষ্য একটিই নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

আরও পড়ুন: Hunger: খাওয়ার পরেও খাই খাই! কেন হয় এমন?
পুদুচেরিতে প্রভাব বাড়ানোর চেষ্টা?
বিজয় সিনেমার তারকা ঠিকই, কিন্তু তাঁর রাজনৈতিক উত্থান এখন দক্ষিণ ভারতের আলোচনার কেন্দ্রবিন্দু। তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে তাঁর ভক্তসংখ্যা বিপুল। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুদুচেরিতে এই সভা আসলে রাজনৈতিক শক্তি বিস্তারের অংশ। TVK-কে তামিলনাড়ুর বাইরে প্রতিষ্ঠিত করতে চাইছেন বিজয়। পদপিষ্টের ঘটনায় CBI তদন্ত এখনও চলছে। প্রশাসন যেখানে বিজয়কে দায়ী করছে, বিজয়ের অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র প্রতিপক্ষ দল ডিএমকে ইচ্ছাকৃতভাবে তাঁকে টার্গেট করেছে। রাজনৈতিক উত্তাপ বাড়ছে সমান্তরালভাবেই।



