Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৯ গোলে বিরাট জয় পর্তুগালের, বিশ্বকাপে দেখা যাবে মেসি-রোনাল্ডো দুজনকেই (Portugal)।
রোনাল্ডোহীন পর্তুগিজদের বিরাট জয় (Portugal)
২০২৬ বিশ্বকাপে খেলবেন মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জিতলেই পাওয়া যাবে বিশ্বকাপের ছাড়পত্র, এমন অবস্থায় মাঠে নামে পর্তুগাল। প্রতিপক্ষ আর্মেনিয়া। এই পরিস্থিতিতে পোর্তোয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পর্তুগাল ৯-১ গোলে বিরাট ব্যবধানে জয় লাভ করে আর্মেনিয়ার বিরুদ্ধে। খেলার ৭ মিনিট থেকে শুরু হয় গোলবর্ষণ। সময় যত গড়ায় গোলের সংখ্যা ততই বাড়তে থাকে পর্তুগিজদের (Portugal)।
পর্তুগালকে ৭ মিনিটে এগিয়ে দেন রেনাতো ভেইগা। ১৮ মিনিটে সমতা ফেরায় আর্মেনিয়া। তবে তাতে তাঁরা কোনও সুবিধা করতে পারেনি। লাল কার্ড দেখায় মাঠে নামেননি রোনাল্ডো। এক গোল হজম করার পর যেন আরও শক্তি বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে পর্তুগাল। পর্তুগাল করে ৯টি গোল। আর্মেনিয়াকে বিধ্বস্ত করে নবমবারের মতো বিশ্বকাপের মাঠে নামতে চলেছে পর্তুগাল। পর্তুগিজদের জয়ে জোড়া হ্যাটট্রিক করেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস।
আরও পড়ুন: Kumar Sangakkara: রাজস্থানে শুরু ‘সঙ্গকারা যুগ’
পর্তুগালের হয়ে বাকি তিনটি গোল করেন রেনাতো ভেইগা, গনসালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাও। পর্তুগাল রয়েছে এফ গ্রুপে। গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে গেল তারা। ছ’টি ম্যাচের মধ্যে চারটিতে জয় পাওয়া পর্তুগালের পয়েন্ট ১৩। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের দ্বিতীয় বড় জয় এটি। ২০২৩ সালে ইউরোর বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গকে ৯-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। এটাই তাদের ফুটবল ইতিহাসে সব থেকে বড় জয়। হাঙ্গেরির সাথে ড্র এবং আয়ারল্যান্ডের কাছে হার মানে পর্তুগাল। ফলে পর্তুগালের ভাগ্য শেষ ম্যাচ পর্যন্ত পর্যন্ত ঝুলে ছিল। তবে রোনাল্ডোহীন পর্তুগিজদের থামানো যায়নি। বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপের টিকিট অর্জন করে নিল পর্তুগাল (Portugal)।


