Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: একটি গ্রাম আর একটি মানুষের গল্প। সারা গ্রামে একটিই ডাকবাক্স আর সেই ডাকবাক্সের মালিক গ্রামের একমাত্র স্থায়ী বাসিন্দা মানুষটি(Portugal Village)। রূপকথার গল্পের মত না খানিকটা? হয়, হয় সবকিছুই হয় এই দুনিয়ায় কারণ Truth is stranger than fiction.
অন্য এক যুগের গল্প (Portugal Village)
পর্তুগালের সের্রা দা লৌসাঁ পাহাড়শ্রেণির অন্দরে অবস্থিত ছোট্ট গ্রাম তালাসনাল যেন অন্য এক যুগের গল্প বলে। স্লেট পাথরে তৈরি বাড়িঘর, সরু পাথুরে গলি, খাড়া সিঁড়ি আর চারপাশের গভীর নীরবতা সব মিলিয়ে এটি এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। গ্রামের প্রবেশমুখে রয়েছে মাত্র একটি চিঠির বাক্স। কারণ সারা বছর এখানে স্থায়ীভাবে থাকেন মাত্র একজন মানুষ, নাম তাঁর জর্জে।
একসময় ছবিটা ছিল অন্য
এক সময় কিন্তু চিত্রটা ছিল ভিন্ন। বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এখানে ২০০-র বেশি মানুষের বসবাস ছিল। কৃষিকাজ, পশুপালন ও বনজ সম্পদের ওপর নির্ভর করেই চলত জীবন। চারদিকে সহজলভ্য স্লেট পাথর দিয়েই তৈরি হয়েছিল বাড়ি, সিঁড়ি, ঝরনা ও প্রাচীর। কিন্তু ১৯৫০-৬০ দশকে গ্রাম ছেড়ে শহরমুখী হন অনেকেই। ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে তালাসনাল।
পুরনো বোতলে নতুন মদ
২০০০ সালের শুরুতে ‘আলদেইয়াস দো জিশ্তু’ প্রকল্পের মাধ্যমে নতুন প্রাণ ফিরে পায় গ্রামটি। পুরনো স্থাপত্য অক্ষুণ্ণ রেখে সংস্কার করা হয় বাড়িঘর, উন্নত হয় অবকাঠামো। এখন এখানে অল্পসংখ্যক পর্যটক আসেন, থাকেন পুনর্নির্মিত অতিথিশালায়, উপভোগ করেন স্থানীয় খাবার।
গ্রামের রক্ষক জর্জে (Portugal Village)
জর্জের ছোট বার ‘ও কুরাল’ এখন গ্রামের প্রাণকেন্দ্র। তিনি দর্শনার্থীদের জন্য প্রায়ই রান্না করেন ঐতিহ্যবাহী ‘শানফানা’। তাঁর কথায়, “আমি একমাত্র স্থায়ী বাসিন্দা একমাত্র যার একটি চিঠির বাক্স আছে।”
আরও পড়ুন: Sensitive Booth: রাজ্যে প্রায় ৪১ হাজার ৪০০ বুথ সংবেদনশীল, অতি স্পর্শকাতর ৬ হাজার ৮০০ বুথ
মানুষ-পাথর-প্রকৃতির মিলন (Portugal Village)
কইম্ব্রা থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টায় পৌঁছানো যায় তালাসনালে। লৌসাঁ শহর থেকে ট্যাক্সিতে লাগে ১৫-২০ মিনিট। দিনের বেলায় গ্রামটি যেমন মোহনীয়, সন্ধ্যা নামলে তেমনি আরও জাদুকরী হয়ে ওঠে শোনা যায় শুধু ঝরনার কলকল, পাখির ডাক আর পাতার মৃদু শব্দ। তালাসনাল আজ আর নিছক পরিত্যক্ত গ্রাম নয়; এটি মানুষ, পাথর আর প্রকৃতির মিলনের এক জীবন্ত প্রতীক।



