Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা একবার মেসেজ করলেই অভিষেককে পান। অভিষেকে অভিভূত প্রতীক উর(Pratik Ur Abhishek)। অভিষেককে ছোঁয়া যায় না বলা হয় কিন্তু তিনিই তো পিঠ চাপড়ে দিলেন। দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে একেবারেই ধরাছোঁয়ার বাইরে নন। অভিষেক সম্পর্কে এমনই মন্তব্য সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উরের।
সাক্ষাৎকারে অকপট প্রতীক উর (Pratik Ur Abhishek)
রাজ্য রাজনীতির সাম্প্রতিক শিরোনাম প্রতীক উর। সিপিএম রাজ্য কমিটি থেকে তৃণমূলের অন্দরে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে ঢুকে পড়েছেন তিনি। সিপিএমের নবীন ব্রিগেডের এক নাম এখন তৃণমূলের। প্রচুর প্রশ্ন, প্রচুর বিতর্ক, প্রচুর জল্পনা সামলাচ্ছেন তিনি। দৃঢ়ভাবে ব্যাখ্যা দিচ্ছেন নিজের অবস্থানের। কেটিভি বাংলায় সাক্ষাৎকারে অকপট প্রতীক উরকে পাওয়া গেল।
জল্পনা ওড়ালেন প্রতীক উর (Pratik Ur Abhishek)
অভিষেক ব্যানার্জির সামনে মুখ খোলা যায় না, তাঁর কথার মধ্যে কথা বলা যায় না, যা বলেন মাথা নিচু করে শুনতে হয়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের ব্যবহার নিয়ে যাবতীয় জল্পনা ফুৎকারে উড়িয়ে দিলেন প্রতীক উর। তাঁর দাবি একবারও অভিষেককে জল্পনার মত মনে হয়নি। অভিষেকের সঙ্গে আধ ঘণ্টা ধরে কথা বলে একবারও মনে হয়নি সেকথা।
আরও পড়ুন: Pratik Ur Challange: ‘আমি তৃণমূল ছেড়ে দেবো’, কেন বললেন প্রতীক উর?
‘হোয়াটসঅ্যাপ মেসেজেই অ্যাভেলেবেল অভিষেক’ (Pratik Ur Abhishek)
প্রতীক উরের দাবি মাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজেই অ্যাভেলেবেল অভিষেক। শুধু তাই নয় আদর্শ নেতার মতই নিজের দলের কর্মীদের আগলে রাখেন অভিষেক। দলের কর্মীদের সুখে, দুঃখে, সমস্যায়, কষ্টে হাত ছাড়েন না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।



