Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পবিত্র রমজান উপলক্ষে মা ও মেয়েকে (Priyadarshini Hakim) নিয়ে ধর্মীয় সফরে মদিনায় গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর স্ত্রী রুবি হাকিম। সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে প্রিয়দর্শিনী ও নাতনি। পরিকল্পনা ছিল নির্দিষ্ট সময়েই দেশে ফেরার। কিন্তু আচমকাই পশ্চিম এশিয়ায় ইজরায়েল-ইরান সংঘাত তীব্র হয়ে ওঠায় আকাশপথে বিপর্যয় নেমে আসে। একের পর এক বিমান বাতিল হয়, বন্ধ হয়ে যায় বহু উড়ান। ফলে সৌদি আরবেই আটকে পড়েন তাঁরা।
বাড়ছে উদ্বেগ (Priyadarshini Hakim)
মদিনায় পৌঁছনোর কয়েক দিনের মধ্যেই (Priyadarshini Hakim) যুদ্ধের খবর ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় উদ্বেগ বাড়ে পরিবারের। প্রিয়দর্শিনী সমাজ মাধ্যমে লাইভ করে আটকে পড়ার অভিজ্ঞতার কথা জানান। তবে তিনি বলেন, মানসিকভাবে ভেঙে পড়েননি কেউই। ধর্মীয় স্থানে থাকায় তাঁদের বিশ্বাস ছিল, নিরাপদেই ফিরতে পারবেন।
মঙ্গলবার দেশে ফেরার সুযোগ (Priyadarshini Hakim)
এদিকে কলকাতায় বসে উদ্বেগে দিন কাটাচ্ছিলেন মেয়র। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি। প্রিয়দর্শিনীর কথায়, দিনে একাধিকবার ফোন করে শুধু একটাই অনুরোধ জানাতেন- দ্রুত যেন তাঁরা ফিরে আসেন। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই মঙ্গলবার দেশে ফেরার সুযোগ মেলে। নিরাপদে কলকাতায় পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে।

আরও পড়ুন: Holi Astro: হোলির দিনেই বুধাদিত্য রাজযোগ, কতদিন শুভ সময়?
বাড়ি ফিরে পরিবারের সঙ্গে তোলা ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নেন প্রিয়দর্শিনী। দীর্ঘ অনিশ্চয়তার পর নিজের শহরে ফিরতে পেরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। দায়িত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও পরিবারের নিরাপত্তা নিয়ে যে কোনও বাবার মতোই চিন্তিত ছিলেন মেয়র-সেই কথাই উঠে এসেছে তাঁর মেয়ের বয়ানে। এখন পরিবারের সবাইকে পাশে পেয়ে অনেকটাই নিশ্চিন্ত তিনি।



