Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হলিউডের সবচেয়ে বড় পুরস্কার অনুষ্ঠান অস্কার শুরু হতে আর দু’দিনও বাকি নেই। তার আগেই সোশ্যাল মিডিয়ায় উৎসাহ তুঙ্গে। রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হতে চলা ২০২৬ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আগে আয়োজিত এক প্রি-ইভেন্ট ডিনারে উপস্থিত হয়ে নজর কাড়লেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং গায়ক নিক জোনাস(Priyanka Nick)। স্টাইল ও গ্ল্যামারের দিক থেকে এই তারকা দম্পতি যেন সবার নজরের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।
অভিজাত ও নজরকাড়া পোশাকে প্রিয়াঙ্কা (Priyanka Nick)
এই বিশেষ অনুষ্ঠানের জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন ডিওরের প্রি-স্প্রিং ২০২৬ কালেকশনের একটি সাদা রঙের ড্রেস। গ্রিক দেবীর পোশাকের আদলে তৈরি এই পোশাকে ছিল এক ধরনের নরম ও এলিগ্যান্ট গডেস-লাইক ভাব। ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল এর প্রশস্ত কলার-স্টাইল নেকলাইন। সেখানে একটি সুন্দর ব্রোচ লাগানো ছিল, যাতে সূক্ষ্ম বিডওয়ার্ক ও ট্যাসেলের কাজ করা ছিল। এই ডিটেইলিং পোশাকটিকে আরও অভিজাত ও নজরকাড়া করে তুলেছিল।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে প্রেজেন্টার প্রিয়াঙ্কা
শুধু ফ্যাশনই নয়, অস্কারের মঞ্চেও এবার গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তিনি নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তিনি একজন প্রেজেন্টার হিসেবে মঞ্চে উঠবেন। এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
২০১৬ সালে প্রেজেন্টার হন প্রিয়াঙ্কা (Priyanka Nick)
এবারের অস্কারে প্রিয়াঙ্কার সঙ্গে প্রেজেন্টার হিসেবে থাকবেন রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, গুইনেথ প্যালট্রো, পল মেসকাল এবং উইল আর্নেটের মতো তারকারা। প্রিয়াঙ্কা এর আগেও ২০১৬ সালে লাইভ শ্রাইবারের সঙ্গে অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে হাজির হয়েছিলেন। সেই সময় লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদের ডিজাইন করা সাদা স্ট্র্যাপলেস গাউনে তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন। সেই লুক এখনও অস্কারের অন্যতম আলোচিত ফ্যাশন মুহূর্ত হিসেবে স্মরণ করা হয়।
আরও পড়ুন: Fuel Stock: আতঙ্কিত হয়ে জ্বালানি কেনার দরকার নেই, পর্যাপ্ত জোগান মজুত জানাল সরকার
বিশ্বমানের তারকা প্রিয়াঙ্কা (Priyanka Nick)
বছরের পর বছর ধরে অস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি দিয়ে প্রিয়াঙ্কা প্রমাণ করেছেন যে তিনি সত্যিই এক বিশ্বমানের তারকা। ২০২৬ সালের অস্কারে তাঁর উপস্থিতি সেই উজ্জ্বল যাত্রারই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।



