Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের এক সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে বিদেশি ক্রিকেটারদের সরে দাঁড়ানোর হুমকি (PSL 2026)।
বিশ বাঁও জলে পিএসএল (PSL 2026)
পিএসএল শুরু হওয়ার আগেই নানান সমস্যায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার কথা ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কাটছাঁট করা হয়েছে ভেন্যুতে। বাতিল করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এমনিতেই ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে যেতে পাঠাতে চাইছে না অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেই পরিস্থিতি আরও ভয়াভব আরও জটিল (PSL 2026)।
পিএসএল-কে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইপিএল-এর থেকেও বেশি জনপ্রিয় দাবি করলেও ইতিমধ্যেই বহু ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দিয়েছেন। তার মধ্যেই অস্ট্রেলিয়া সহ বাকি প্লেয়ারদের পাকিস্তান খেলতে যাওয়া আরও অনিশ্চিত। পাকিস্তানের এক সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হয়েছে। এই নির্দেশ না মানলে গুরুতর পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যার ফলে কার্যত এখন পিএসএল-এর ভবিষৎ অন্ধকার। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তবে কি এই লিগ থেকে সরে দাঁড়াবেন স্মিথ-ওয়ার্নাররা।

পাকিস্তানের এক সশস্ত্র গোষ্ঠীর জামাত-উল-আহরারের পক্ষ থেকে প্রকাশ্যেই এক বিবৃতি দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিদেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে। সেই তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ড্যারিল মিচেল, ডাম জাম্পা, মইন আলি, ডেভন কনওয়ের মতো তারকারা। সেই হুঁশিয়ারিতে বলা হয়েছে পাকিস্তানে এই ক্রিকেটাররা খেলতে এলে ওই ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও নিশ্চিয়তা দিতে পারবে না এই সংঘটন (PSL 2026)।

তাদের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ‘এই মুহূর্তে PSL আয়োজন কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো। তাই PSL-এ অংশ নিতে চলা ক্রিকেটারদের জানাতে চাই, এমন টালমাটাল পরিস্থিতিতে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে আসা নিরাপদ নয়। আন্তর্জাতিক ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও নিশ্চয়তা নেই। তাই আমরা বলছি, নিজেদের নিরাপত্তার কথা ভেবেই এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিতে ও পাকিস্তান না আসতে।’
আরও পড়ুন: Blackout Challange: সোশাল মিডিয়ার নতুন অভিশাপ ব্ল্যাকআউট চ্যালেঞ্জ, কোন পথে নয়া প্রজন্ম?
এই নিয়ে মুখ খুলেছেন জামাত-উল-আহরার গোষ্ঠীর এক কম্যান্ডার। তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বোর্ডগুলিকে বলছি, যেন তারা তাদের খেলোয়াড়দের পাকিস্তানে না পাঠায়। ওঁদের কিছু হলে আমরা তার দায় নেব না। আগেই সতর্ক করে দিয়েছি এই কারণে। কোনওভাবেই ম্যাচ হতে দেব না আমরা।’ তিনি আরও জানান, প্লেয়াররা এই হুঁশিয়ারি না মানলে ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিজেদের ক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেবে এবং ম্যাচ বন্ধ করার চেষ্টা করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আদেও পাকিস্তানের এই লিগ অনুষ্ঠিত করা সম্ভব হবে কিনা সেটাই প্রশ্নের মুখে (PSL 2026)।


