Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল জয়ের খেতাব জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামতে চলেছে দুই দল (Punjab Kings)।
পাঞ্জাবের অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে শ্রেয়স (Punjab Kings)
আইপিএল-এর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন রোহিত-বিরাট নিজেদের প্রথম ম্যাচেই যেভাবে খেলেছেন তাতে সমর্থকদের প্রশংসা যেমন প্রাপ্য তেমন কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে এর মধ্যে। যদিও বিতর্ক একদিকে সরিয়ে রেখে ভক্তরা আবারও অপেক্ষা করছেন এই জুটির খেলা দেখার জন্য (Punjab Kings)।
আজ আইপিএল-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে চলেছেন শ্রেয়স আইয়ার এবং শুভমন গিল। এই দুই তারকা ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না। এবার আইপিএল-এর যুদ্ধে খেতাব জয়ের স্বপ্ন নিয়ে নামবে পাঞ্জাব এবং গুজরাট। দুইজনের মধ্যে শ্রেয়স শেষ দুই বছর দুই টিমকে ফাইনালে তুলেছিলেন যার মধ্যে কেকেআর-কে ২০২৪ সালে চ্যাম্পিয়ন করলেও পাঞ্জাব খেতাব জিততে পারেনি আগের মরশুমে। এবার সেই অধরা স্বপ্নই সত্যি করতে বদ্ধপরিকর আইয়ার। একদিকে যেমন শ্রেয়স তেমন অন্যদিকে নজর থাকবে শুভমন গিলের দিকেও। তাঁর ব্যাটে আগের আইপিএল-এ ঝড় দেখেছেন সমর্থকরা। গতবার ১৫ ম্যাচে তাঁর সংগ্রহে ছিল ৬৫০ রান। আবারও এই ফরম্যাটে জ্বলে উঠতে প্রস্তুত গিল।

২০২৫ আইপিএল-এর পর গিল মোট ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও তার মধ্যে একটা ম্যাচেও হাফ সেঞ্চুরি করতে পারেননি। সেই কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পাননি। আবার জাতীয় দলে ফেরার জন্য আইপিএল-এর মঞ্চে তাঁর পারফর্ম করা অত্যন্ত জরুরি। অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজে চোটের পর আইপিএল-এ এই সীমিত ফরম্যাটে নামবেন শ্রেয়স। সুতরাব তাঁর কাছেও এটা নিজেকে প্রমাণের মঞ্চ (Punjab Kings)।

পাঞ্জাবের কোচ রিকি পন্টিং বলেছেন, ‘আমরা এ বারও ভয়ডরহীন ক্রিকেট খেলব। যে রকম খেলেছি গতবার।’ তবে গিল ছাড়াও পন্টিংয়ের টিমের বড় বাধা হতে পারেন গুজরাট ব্যাটার সাই সুদর্শন। গতবারের কমলা টুপি বিজয়ী সুদর্শন করেছিলেন ৭৫৯ রান। এইবার সেই পুরোনো ছন্দেই শুরু করতে চান। তাঁর হাত খুললে পাঞ্জাবকে কিছুটা হলেও বিপাকে পড়তে হতে পারে।
আরও পড়ুন: Players in BJP: রাজনীতিতে জার্সিবদল, বিজেপির ‘প্লেয়ার’ কারা?
হেড টু হেডে এগিয়ে কোন দল?
গুজরাট এবং পাঞ্জাব এখনও পর্যন্ত মোট ৬ বার মুখোমুখি হয়েছে আইপিএল-এ। যার মধ্যে দুই দলই তিনবার করে জিতেছে। সুতরাং পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে দুই দলই রয়েছে সমান জায়গায়। গুজরাটের বিরুদ্ধে পাঞ্জাবের সর্বোচ্চ রান ২৪৩ আর অন্যদিকে গুজরাটের রান ২৩২ রান। টস জেতার নিরিখেও খুব বেশি ফারাক নেই দুই দলের মধ্যে। সব মিলিয়ে আজ টানটান একটি ম্যাচের আশা করছেন সমর্থকরা (Punjab Kings)।


