Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সরকারি মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের (Purulia) অভিযোগ ফের নতুন করে উদ্বেগ বাড়াল। পুরুলিয়া মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের এক পড়ুয়াকে ঘিরে ওঠা এই অভিযোগে প্রশ্নের মুখে কলেজের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা। অভিযোগ, দ্বিতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্র প্রথম বর্ষের পড়ুয়াদের ছাত্রাবাসে ডেকে পাঠিয়ে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, এক পড়ুয়াকে তাঁরই সহপাঠীদের মারধোর করতে বাধ্য করা হয় বলে দাবি উঠেছে।
অপমানজনক মন্তব্য এবং শারীরিক হুমকি (Purulia)
ঘটনাটি সামনে আসে যখন ওই প্রথম বর্ষের (Purulia) পড়ুয়া আহত অবস্থায় পরিবারের কাছে বিষয়টি জানান। এরপরই পরিবারের তরফে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগে আরও বলা হয়েছে, ওই রাতেই ছাত্রাবাসে দীর্ঘ সময় ধরে ভয় দেখানো, অপমানজনক মন্তব্য এবং শারীরিক হুমকির মুখে পড়তে হয় প্রথম বর্ষের ছাত্রদের। এমনকি এক সংখ্যালঘু ছাত্রকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে, যা বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে।
আশ্বাস দিয়েছে কলেজ প্রশাসন (Purulia)
অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে কলেজ প্রশাসন। পুরুলিয়া মেডিক্যাল কলেজের সুপার সুকমল বিষয়ী জানিয়েছেন, র্যাগিংয়ের মতো অভিযোগকে কোনওভাবেই হালকাভাবে দেখা হবে না। প্রাথমিকভাবে অভিযুক্ত ছাত্রদের হস্টেলে থাকার অধিকার খর্ব করার পাশাপাশি, কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: All India Breakdown: দেশজুড়ে ধর্মঘট! বন্ধ থাকবে ওলা, উবের!
যদিও অভিযুক্তদের একাংশ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, বিষয়টি আসলে কথাকাটাকাটির মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং পরিকল্পিত র্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি। তবে অভিযোগ প্রমাণিত হলে কলেজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়ার কথাও জানিয়েছেন অভিযুক্ত ছাত্রদের একজন।


