Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে দুই দেশের সম্পর্কের রোডম্যাপ বলেই মনে করা হচ্ছে। কূটনৈতিকরা জানাচ্ছেন সফরের পরিকল্পনা অত্যন্ত সুনির্দিষ্ট। এই সফরে পুতিন মাত্র কয়েক ঘণ্টায় ১০টি আন্তঃসরকারি চুক্তি, ১৫টিরও বেশি বড় ব্যবসায়িক MoU, ২০৩০ সালের রোডম্যাপ এবং বেশ কয়েকটি নতুন অংশীদারিত্বে সিলমোহর দিতে পারেন (Putin)। সব মিলিয়ে পুতিনের এই বুড়ি ছোঁয়া সফরকে পাওয়ার ভিজিট বলেই মনে করা হচ্ছে।
দিল্লি পৌঁছেই একান্তে বৈঠক (Putin)
পুতিন ৪ ডিসেম্বর সন্ধ্যায় দিল্লি পৌঁছেই একটি ‘সীমাবদ্ধ বৈঠক’-এ (Restricted Meeting) যোগ দেবেন পুতিন। বৈঠক ঘিরে ব্যাপক জল্পনা কূটনৈতিক মহলে।
বৈঠকে মাত্র তিনজন থাকবেন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
NSA অজিত ডোভাল
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
সূত্র অনুযায়ী, এই বৈঠকেই “নীতি নির্ধারিত হবে” এবং এটি এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারি বাসভবনে পুতিনের জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করবেন।
নজর হায়দরাবাদ হাউসের বৈঠকে (Putin)
পরের দিন হায়দ্রাবাদ হাউসের বৈঠকের দিকে নজর থাকবে কূটনৈতিক মহলের। শুধুমাত্র নির্বাচিত নেতা এবং কর্মকর্তাদের মধ্যে ছোট বৈঠক হবে। বিস্তারিত বৈঠকে সম্পূর্ণ প্রতিনিধি দলের স্তরে আলোচনা হবে। বড় অর্থনৈতিক সিদ্ধান্তেরও ঘোষণা করার কথা রয়েছে।
বৈঠকে স্থির হবে:
ভারত-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা রোডম্যাপ ২০৩০
প্রায় ১০টি আন্তঃসরকারি চুক্তি, যার মধ্যে রয়েছে:
ভারতীয় এবং রাশিয়ান নাগরিকদের পারস্পরিক কর্মসংস্থান সংক্রান্ত চুক্তি
অবৈধ অভিবাসন মোকাবিলার কাঠামো
তরল রকেট ইঞ্জিন উৎপাদনের উপর বড় MoU
ব্যবসায়িক ক্ষেত্রে ১৫টিরও বেশি বাণিজ্যিক MoU
বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ রাশিয়ার (Putin)
ইন্ডিয়ান বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদান এই সফরের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। প্রধানমন্ত্রী রনেন্দ্র মোদীর এই গ্লোবাল প্রজেক্ট, যার মাধ্যমে ভারত বাঘ, সিংহ, চিতাবাঘের মতো বড় বিড়ালদের সুরক্ষার জন্য বিশ্বকে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রস্তাব দেয়। রাশিয়া এতেই যোগ দিতে চাইছে যা কূটনৈতিক সাফল্য বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি পুতিন RT ইন্ডিয়ার লঞ্চ এবং রাশিয়া-ভারত বিজনেস ফোরামেও অংশ নেবেন।
পুতিনের সফরসঙ্গী একটি বড়সড় দল (Putin)
একটি বড়সড় দলের সঙ্গে ভারত সফরে উপস্থিত প্রেসিডেন্ট পুতিন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন-
নয়জন রাশিয়ান ক্যাবিনেট মন্ত্রী
সেন্ট্রাল ব্যাংকের গভর্নর
রোজনেফট
রসকসমস
রসাটম
Sberbank
VTB
রুসাল
এবং বেশ কয়েকটি নিয়ন্ত্রক সংস্থার প্রধান
আরও পড়ুন: Indigo Flight Cancellations: একদিনে শতাধিক ফ্লাইট বাতিল
সফরে নেই লাভরভ (Putin)
রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ সফরে না থাকলেও তাঁর ডেপুটি মিনিস্টার আন্দ্রেই রুডেনকো রয়েছেন। শুক্রবার মস্কোর পথ ধরবেন পুতিন। ঝটিকা এই সফর দুই দেশের কূটনৈতিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।



