Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওয়ান ডে বিশ্বকাপের পর সবাইকে চমকে দিয়ে অবসর ঘোষণা করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার (Quinton De Kock)। মাত্র ২৯ বছরে এমন সিদ্ধান্তে অবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব।
জাতীয় দলে প্রত্যাবর্তন (Quinton De Kock)
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার আর এবার সেই সিরিজে খেলতে দেখা যাবে কুইন্টন ডি কক-কে। পাকিস্তান সিরিজের আগে প্রোটিয়া শিবিরে ঢুকে পড়লেন বাঁহাতি ওপেনার কুইন্টন ডি কক। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের পর হঠাৎ তার অবসর ঘোষণায় হতবাক হয়েছে গেছিল ক্রীড়াপ্রেমীরা। এবার অবসর ভেঙে দলে ফেরায় কার্যত খুশি ক্রিকেট মহল (Quinton De Kock)।
তিনি যখন ওয়ান ডে বিশ্বকাপ থেকে অবসর নেন তার বয়স ছিল মাত্র ২৯। এত কম বয়সে ওয়ান ডে ফরম্যাটকে বিদায় জানানোতে অবাক হয়েছিল সবাইমিলে যদিও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন তিনি। কিন্তু এখন তিনি দলে সুযোগ পান নি অনেকদিন। এবার পাকিস্তানের মাটিতে খেলতে দেখা যাবে এই বাঁহাতি ব্যাটসম্যানকে।
পাকিস্তানের মাটিতে তিন ফরম্যাটের ক্রিকেট খেলবে প্রোটিয়া শিবির। মারক্রামের নেতৃত্বে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ব্রেটজকে দেখা যাবে ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবে। আর টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে দেখা যাবে ডেভিড মিলারকে।

আরও পড়ুন: US H-1B Visa : ট্রাম্পের নতুন এইচ-১বি ভিসা নীতিতে বিপাকে পড়ছে একাধিক মার্কিন সংস্থা
ডি কককে এখন দেখা যায় দেশ বিদেশের বিভিন্ন লিগে খেলতে। কেকেআরের জার্সিতেও তাকে দেখা গেছে গত মরশুমে। আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
২০২৭ সালে ওযান ডে বিশ্বকাপে ডি কককে খেলতে দেখা যাবে কিনা সেই নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তার দলে প্রত্যাবর্তন নিয়ে প্রোটিয়া কোচ কনরদ
বলেছেন ‘ওয়ান ডে ক্রিকেটে তার ফিরে আসার ফলে দল শক্তিশালী হবে আরও। গত মাসে ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় বুঝেছিলাম দেশের হয়ে খেলার জন্য ও মরিয়া হয়ে আছে। ডি কক দলে থাকলে দল কতটা শক্তিশালী হয় সেটা সকলেই জানে (Quinton De Kock)।’


