Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অপারেশন ‘সিঁদুর’ চলাকালীন পাকিস্তানের (Rafale Fighter Jet Deal) সেনাবাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কার্যত গেমচেঞ্জার হয়ে উঠেছিল ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। অভিযানের পর পাকিস্তানের তরফে একাধিক রাফাল ধ্বংস করার দাবি উঠলেও, ভারতীয় বায়ুসেনা সেই দাবি সরাসরি খারিজ করে দেয়। বরং অপারেশনে রাফালের নির্ভুল আঘাত হানার ক্ষমতা, আধুনিক সেন্সর ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার দক্ষতা আন্তর্জাতিক স্তরে নতুন করে প্রশংসিত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে (Rafale Fighter Jet Deal)
এই সাফল্যের প্রেক্ষাপটেই ভারত সরকার ফ্রান্স থেকে ১১৪টি (Rafale Fighter Jet Deal) নতুন রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। চলতি মাসেই ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তাঁর সফরের আগেই এই প্রস্তাবের ওপর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড গত মাসেই নতুন রাফাল সংগ্রহের প্রস্তাবে সম্মতি দিয়েছে। খুব শীঘ্রই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) এই প্রস্তাবের ‘অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি’ (AoN) দেওয়া হবে কি না, তা নিয়ে বৈঠকে বসতে পারে। এই পর্যায়ে সবুজ সংকেত মিললে রাফাল কেনার পরবর্তী ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
প্রতিরক্ষা সূত্রের খবর (Rafale Fighter Jet Deal)
প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, এই চুক্তির আনুমানিক মূল্য প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা হতে পারে। বাস্তবায়িত হলে, এটি ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ যুদ্ধবিমান ক্রয় চুক্তি হিসেবে বিবেচিত হবে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতীয় বায়ুসেনার যুদ্ধক্ষমতা ও কৌশলগত প্রতিরোধ শক্তি বহুগুণ বাড়াবে।

নয়া প্রস্তাব অনুযায়ী, ভারত ৮৮টি সিঙ্গল-সিট এবং ২৬টি ডাবল-সিট—মোট ১১৪টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করতে চায়। রাফাল যুদ্ধবিমানের মূল কাঠামো ও কোর প্রযুক্তি তৈরি করবে ফরাসি সংস্থা দাসো এভিয়েশন। তবে বিমানের প্রায় ৮০ শতাংশ অংশ ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় ভারতেই উৎপাদিত হবে। এর ফলে দেশীয় প্রতিরক্ষা শিল্পে বড়সড় বিনিয়োগ আসার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের পথও সুগম হবে।
ভারতকে যথেষ্ট স্বাধীনতা
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিমানগুলিকে কীভাবে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সজ্জিত করা হবে, সে ক্ষেত্রেও ভারতকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হতে পারে। চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ভারতীয় বায়ুসেনা নিজেদের পছন্দ অনুযায়ী দেশীয়ভাবে উৎপাদিত ক্ষেপণাস্ত্র, বোমা এবং অন্যান্য গোলাবারুদ রাফাল বিমানে সংযুক্ত করতে পারবে। এতে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ খরচ কমার পাশাপাশি অপারেশনাল ফ্লেক্সিবিলিটিও বাড়বে।
আরও পড়ুন: Kim Jong Un: কিম জং উনের দেশে কে-পপ শোনার ‘অপরাধে’ প্রকাশ্যে ফাঁসি
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে DAC বৈঠকে AoN অনুমোদন পেলে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর ভারত সফরের সময়েই এই বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। সব মিলিয়ে, রাফাল বহর সম্প্রসারণের এই প্রস্তাব ভারতের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাচ্ছে।


