Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রঘু ডাকাত ( Raghu Dakat) দেখতে এসে সিনেমা হলের মধ্যে এ কি কাণ্ড ঘটালেন শ্রাবন্তী ( srabanti) ? দেবের ( Dev) অ্যাকশন দেখে কী বললেন তিনি? প্রথমবার দেবকে এই রূপে দেখে অবাক অভিনেত্রী ( Actress)।

চারটি ছবির মুক্তি (Raghu Dakat)
দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি । পুজোর ছবির তালিকায় রয়েছে দেব অভিনীত রঘু ডাকাত, ( Raghu Dakat) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee) অভিনীত দেবী চৌধুরানী ( Devi Chaudhurani), আবির চট্টোপাধ্যায় ( Abir Chatterjee) অভিনীত যত কান্ড কলকাতাতেই ( Joto kando Kolkatatei) , এবং অঙ্কুশ ( Ankush) ও আবির অভিনীত রক্তবীজ২ ( Raktabeej 2)। এই চারটি ছবি মুক্তির সময়কাল থেকেই নানা বিতর্কের মধ্যে একে অপরের সাথে জড়িয়ে পড়েছিল।
দেবের পাশে অঙ্কুশ (Raghu Dakat)
সব থেকে বেশি বিতর্ক সৃষ্টি হতে দেখা গিয়েছিল রঘু ডাকাত ও রক্তবীজ২ এর মধ্যে। সিনেমার হল পাওয়া নিয়ে তৈরি হয়েছিল এই বিতর্ক। যতই বিতর্ক থাক রক্তবীজ ২ এর অভিনেতা অঙ্কুশ ( Ankush) দেবের ( Dev) রঘু ডাকাত মুক্তির দিনই ছবি সাফল্য নিয়ে নিজের সামাজিক মাধ্যমের পাতায় শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন । রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন অঙ্কুশ। দেবের সব কাজেই অঙ্কুশ সর্বদা পাশে থাকেন। দেব আর তাঁর সম্পর্কের মাঝে কোনো বিতর্ক আসতে পারে না। দেব সর্বদাই অঙ্কুশের কাছে আইডল । তাঁর বড় দাদার মতো সর্বদা তাঁকে আগলে রাখেন। সেই জায়গা থেকে কোনদিনও তাঁর সাথে বিতর্কে জড়াতে পারবেন না অঙ্কুশ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিদ্ধান্ত (Raghu Dakat)
রঘু ডাকাত (Raghu Dakat) দেখতে উপস্থিত হয়েছিলেন দেবী চৌধুরানীর ( Devi chaudhurani) পুরো টিম। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী বিবৃতি সহ অন্যান্যরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ছবি ছাড়াও বাকি তিনটে ছবি ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। জানান, তিনি ইন্ডাস্ট্রি জ্যেষ্ঠ পুত্র তাঁকে সবাইকে একসাথে বেঁধে রাখতে হবে । কোনো বিতর্ক বা তাঁর ছোট ভাইদের মধ্যে কোনো মনোমালিন্য হলে সেটা মেটানোর দায়িত্ব একান্তই তাঁর। তিনি সব সময় চান, তাঁর এই টলিউড ইন্ডাস্ট্রির সবাই যেন একসাথে বাঁধা পড়ে থাকেন। পুজোর শুরুতেই যত কাণ্ড কলকাতাতেই দেখতে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিতের চট্টোপাধ্যায়। তারপরে তাঁকে দেখাগিয়েছিল রক্তবীজ২ এর স্ক্রিনিং এ। রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিংয়েও উপস্থিত হয়েছিলেন তিনি। দেবের সাথে একসাথে কেক কেটে উদযাপন করলেন ওই দিনের সন্ধ্যাটা।

বাংলা ছবির সাফল্য (Raghu Dakat)
প্রসেনজিতের চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee) জানান , দেব তাঁর ছোট ভাইয়ের মতো। দেবকে তিনি তৈরি হতে দেখেছেন। দেবের ( Dev) উত্থান পতন সবই তাঁর জানা। দেবের ছবি সাফল্য সর্বদাই তিনি কামনা করেন। তিনি ভীষণ খুশি, কারণ এই বছর পুজোয় মানুষ চারটি বাংলা সিনেমা দেখেছেন এবং চারটি ছবির বাণিজ্যিক সাফল্য দারুণ হয়েছে।
সিটি বাজালেন শ্রাবন্তী (Raghu Dakat)
দেবী চৌধুরানীতে (Devi chaudhurani) মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( srabanti chatterjee) রঘু ডাকাত দেখতে এসেছিলেন। শ্রাবন্তী সর্বদা তাঁর বন্ধু দেবকে সাপোর্ট করেন। এর আগে দেবের কুড়ি বছরের ক্যারিয়ারের সাফল্য উদযাপনের দিন তিনি নিজের দেবী চৌধুরানী প্রমোশন থাকলেও সেটির সময় খানিকটা পিছিয়ে দিয়েছিলেন এবং দেবের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। ওই সময় দেবের সাথে তাঁকে মঞ্চে নাচতেও দেখা গিয়েছিল। রঘু ডাকাত দেখে আপ্লুত হয়ে পড়েছেন শ্রাবন্তী। দেবের ( Dev) নতুন রূপ দেখে তিনি হলের মাঝে সিটি বাজিয়েছেন। দেবের জন্য চিয়ারআপ করেছেন। দেবের অ্যাকশন ফিটনেস দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। তিনি আরো জানান, দেবের অভিনয়ের জন্য নিজেকে যেভাবে পরিবর্তন করেছে, তা দেখে তিনি নিজে ভীষণ থ্রিল ফিল করছেন।
আরও পড়ুন: McMurdo Dry Valleys: পৃথিবীর বুকে এক টুকরো মঙ্গল গ্রহ কোথায়?
দেব শ্রাবন্তী সম্পর্ক
দেব শ্রাবন্তীর ( srabanti) বন্ধুত্ব যে একতরফা নয় তা দেব প্রমাণ করে দিয়েছিলেন নিজের অভিনয় জীবনের কুড়ি বছরের সেলিব্রেশনের অনুষ্ঠানের দিন। তিনি ওই দিন মঞ্চে দাঁড়িয়ে নিজের ছবি সাফল্যের থেকেও বেশি করে চেয়ে ছিলেন শ্রাবন্তী দেবী চৌধুরানী বেশি সাফল্য পায়। শ্রাবন্তীর কেরিয়ারের এই নতুন পদক্ষেপকে তিনি নিজেই কুর্নিশ জানিয়েছিলেন। দেব ( Dev) নিজে উপস্থিত হয়েছিলেন শ্রাবন্তীর ছবিটি দেখতে। দেবী চৌধুরানীতে শ্রাবন্তীর ( Srabanti) অভিনয়ের প্রশংসাও করেছিলেন দেব।



