Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বোলিং আক্রমণ কলকাতার মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে যদিও দ্বিতীয় ম্যাচে বাতিনঃ বোলিং দুই ক্ষেত্রেই ডাহা ফেল করে কেকেআর (Cameron Green)।
কবে ব করবেন গ্রিন? (Cameron Green)
প্রথম ম্যাচে বোলিং বিভাগ কলকাতার ভেঙে পড়েছে এমনকি দ্বিতীয় ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই বিপর্যয়ের মুখে পড়ে নাইট শিবির। নিলামে এবার ভাল দল গড়েও সমস্যায় কেকেআর। নানান কারণে তিন স্ট্রাইক বোলারকে পাচ্ছে না কলকাতা শিবির। তার মধ্যে আরও চাপ বাড়িয়েছেন অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। একদিকে চোটের কারণে নেই হর্ষিত রানা, পাথিরানা তেমন দাগ কাটতে পারেননি ব্লেসিং মুজরাবানি। যে দুই বোলিং জুটির উপর ভরসা করা হচ্ছিল সেই বরুণ-নারিন জুটিও চূড়ান্ত হতাশ করেছেন (Cameron Green)।
এহেন অবস্থায় কিছুটা আশা থাকছে গ্রিনের উপর, অবশ্যই যদি তিনি বল করতে পারেন। ব্যাট হাতে এখনও তিনি কিছুই করতে পারেননি কিন্তু আশা করা হচ্ছে হয়ত সময় মতো ফর্মে ফিরবেন তিনি কিন্তু ততক্ষণে না নাইট বাহিনীর খুব দেরি হয়ে যায়। তবে এই অবস্থায় কিছুটার আশার কথা জানালেন নাইট অধিনায়ক রাহানে।

আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে এই অজি তারকাকে ২৫ কোটি ২০ লাখ টাকায় কিনেছিলেন নাইট কর্তৃপক্ষ। এত দাম দিয়ে কিনেও তাঁকে দিয়ে বল করানো যাচ্ছে না ম্যাচে, যদিও জানা যাচ্ছে পিঠের চোটের কারণে তিনি বল করতে পারছেন না। অনুশীলনে অবশ্য বল করছেন অস্ট্রেলীয় ক্রিকেটার। প্রথম ম্যাচের পর জানা গিয়েছিল, ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশিকার জন্য বোলার গ্রিনকে ব্যবহার করতে পারছে না কেকেআর। অধিনায়ক রাহানের আশা, খুব তাড়াতাড়ি ম্যাচে হাত ঘোরাতে দেখা যাবে গ্রিনকে (Cameron Green)।

আরও পড়ুন: Gourav Chakraborty: শোকের মাঝেও দায়িত্বের ঘোষণা, গৌরব কী বলতে চাইলেন
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে নেটে বল হাতে দেখা যায় গ্রিনকে। দলের হেড কোচ অভিষেক নায়ার তাঁর দিকে যে নজর রাখছেন সেটাও স্পষ্ট। সেই বিষয়ে রাহানেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যা যা করার গ্রিন সব করছে। ট্রেনিং করছে। দলের ফিজিয়ো ওর দিকে নজর রাখছেন। আপাতত এটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি আপনারা ওকে বল করতে দেখবেন।’ রাহানে এর সংযোজনে আরও জানান, ‘আমাদের বোলিং কিছুটা অনভিজ্ঞ। সমস্যা আছে। ব্যাটারদের উপর বাড়তি চাপ পড়ছে।’
চোট সরিয়ে আইপিএল খেলতে আসা গ্রিনের ফিল্ডিংয়ে কোনও সমস্যা না থাকলো বল করার মতো ফিটনেস ছিল না। সেই কারণে ক্রিকেট অস্ট্রেলিয়াও কোনও ঝুঁকি নিতে চায়নি বলেই গ্রিনকে দিয়ে বল করার অনুমতি নাইট রাইডার্সকে দেয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি হয়ত খুব তাড়াতাড়ি তাঁকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে কেকেআর (Cameron Green)।


