Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মর্মান্তিক পরিণতি ঘিরে সামনে এল একের (Rahul Banerjee Postmortem) পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ ছবি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় জলের তলায় থাকার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
কী বলছে রিপোর্ট? (Rahul Banerjee Postmortem)
রিপোর্ট অনুযায়ী, রাহুলের ফুসফুসে অস্বাভাবিক (Rahul Banerjee Postmortem) পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গিয়েছে। চিকিৎসকদের বক্তব্য, তাঁর ফুসফুস এতটাই ফুলে গিয়েছিল যে স্বাভাবিক আকারের প্রায় দ্বিগুণ হয়ে যায়। শুধু ফুসফুস নয়, খাদ্যনালির ভেতরেও মিলেছে বালি ও সমুদ্রের জল। বিশেষজ্ঞদের মতে, স্বল্প সময় জলে ডুবে থাকলে শরীরে এতটা পরিমাণে বালি বা নোনা জল প্রবেশ করা সম্ভব নয়। তাই আশঙ্কা করা হচ্ছে, অন্তত এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি জলের নিচে ছিলেন।
পাকস্থলীতে অ্যালকোহল?
এছাড়াও, মৃত্যুর সঠিক কারণ জানতে তাঁর দেহ থেকে ভিসেরা সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য সেই নমুনা পাঠানো হয়েছে। পাকস্থলীতে অ্যালকোহলের উপস্থিতি ছিল কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণেই পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে।
আরও পড়ুন: West Asia conflict: যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী ভারতীয়রা
এদিকে, প্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, সহকর্মী এবং অনুরাগীরা। হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ, শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানাতে। ফুলে ফুলে ঢেকে যায় তাঁর নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-পরিজনেরা।
এরপর শববাহী গাড়িতে করে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বিজয়গড়ের বাড়িতে। জীবনের শেষদিন পর্যন্ত যেই বাড়ির প্রতি টান ছিল অটুট, সেই ঘরেই ফিরলেন তিনি-তবে আর জীবিত নন।


