Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল (Rahul Death Update) মৃত্যুকে ঘিরে শোক ও ক্ষোভে ফুঁসছে টলিপাড়া। সেই প্রেক্ষিতেই বড় সিদ্ধান্ত নিলেন শিল্পী ও কলাকুশলীরা। আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত ধারাবাহিক ও ছবির শুটিং বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। রবিবার টেকনিশিয়ানস স্টুডিয়োয় আয়োজিত বৈঠকের পর এই কর্মবিরতির সিদ্ধান্ত জানানো হয়।
রাস্তায় নেমে প্রতিবাদ (Rahul Death Update)
শনিবার রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন টলিপাড়ার শিল্পীরা (Rahul Death Update)। তাঁদের একটাই প্রশ্ন-কেন এমন মর্মান্তিক ভাবে প্রাণ হারাতে হল রাহুলকে? ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামের তরফে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও তালসারি থানায় পৃথক অভিযোগ জানিয়েছেন।
কর্মবিরতির সিদ্ধান্ত (Rahul Death Update)
রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তী-সহ বহু শিল্পী। বৈঠকের পর আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়, প্রায় চার হাজার সদস্য এবং ফেডারেশনের সাত হাজার কলাকুশলী মিলেই এই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য
শান্তিলাল মুখোপাধ্যায় জানান, এই আন্দোলনের মূল লক্ষ্য শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা। তাঁর কথায়, শুটিংয়ে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হয়, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। রাহুলের মৃত্যুই সেই প্রশ্ন সামনে এনে দিয়েছে। তাই এখনই কঠোর পদক্ষেপ জরুরি। ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাসও জানান, শুটিংয়ের প্রয়োজনে শিল্পীদের নদী, সমুদ্র বা পাহাড়ে যেতে হয়, যেখানে ঝুঁকি থাকেই। তবুও তাঁরা কাজ করেন, কারণ এই শিল্পের সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। তাই নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।
আরও পড়ুন: Mission Mitra: মহাকাশ অভিযানকে মসৃন করতে ইসরোর নয়া উদ্যোগ ‘মিশন মিত্র’
শিল্পীদের দাবির মধ্যে রয়েছে, প্রতিটি শুটিংয়ে বাধ্যতামূলকভাবে অ্যাম্বুল্যান্স রাখার ব্যবস্থা। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমরা লড়াই চালিয়ে যাব, কারণ এই ঘটনা আমাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।” মঙ্গলবার সকাল থেকে টেকনিশিয়ানস স্টুডিয়োয় একত্রিত হয়ে আন্দোলন শুরু হবে। এই কর্মবিরতির জেরে বহু ধারাবাহিক ও ছবির শুটিং অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


