Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর আনন্দ শুধুই নতুন জামাকাপড় আর খাওয়া-দাওয়ায় সীমাবদ্ধ নয় (Rahul-Debadrita)। এই আনন্দের ভাগ যদি সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়, তাহলে তার মাধুর্য আরও বেড়ে যায়। ঠিক এমনটাই করলেন জনপ্রিয় টেলিভিশন জুটি রাহুল দেব বসু ও দেবাদৃতা বসু। কী করলেন এই জুটি?কোন আনন্দের কথা বলা হয়েছে?
পুজোর আগে বিশেষ উপহার (Rahul-Debadrita)
সম্প্রতি পুজোর আগেই রাহুল-দেবাদৃতাকে (Rahul-Debadrita) দেখা গেল এক বিশেষ কাজে। বিশেষ ক্ষমতা সম্পন্ন কিছু শিশু ও বয়স্ক মানুষদের হাতে নতুন জামাকাপড় তুলে দিলেন এই দুই তারকা। একেবারে সাধারণ ভাবে, ঘরোয়া বেশে তাঁরা পৌঁছে গেলেন ওই বিশেষ জায়গায়। হাতে নতুন বস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠলেন শিশুরা ও প্রবীণরা। কারোও চোখে জল, কারোও মুখে হাসি।

আন্তরিকতায় ভরা
দেবাদৃতাকে এদিন দেখা যায় খুব সাধারণ সাজে। পরনে ছিল সাদা রঙের সালোয়ার কামিজ। একেবারেই সাজগোজ ছাড়া। বাইরে থেকে দেখলে কেউ বলবে না, তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ব্যবহার ছিল খুবই সাদামাটা, অথচ আন্তরিকতায় ভরপুর।

মানুষের পাশে দাঁড়ানো
অন্যদিকে রাহুল দেব বসুও (Rahul Dev Bose Actor) ছিলেন খুব সাধারণ পোশাকে। তাঁর মুখে সবসময় এক মিষ্টি হাসি। শিশুরা তাঁকে ঘিরে ধরলে তিনি হাসিমুখে তাদের সঙ্গে সময় কাটান। দুজনকে দেখেই মনে হচ্ছিল, তারা শুধুই তারকা নন, মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন।

আরও পড়ুন: Ladakh Unrest : লেহতে “উসকানিমূলক মন্তব্য”-এর জেরে অশান্তি! গ্রেপ্তার হলেন সোনম ওয়াংচুক
বড় প্রাপ্তি
দুজনেই জানালেন, এই কাজ করতে পেরে তাঁরা ভীষণ খুশি। তাঁদের অনুরাগীদের মতে ,পুজোর আগে এর থেকে ভালো কিছু হতে পারে না। এই খুশির মুহূর্তগুলো বছরের সেরা পাওনা। আবার কেউ কেউ বলেন,এদের মুখের হাসিটাই সব চেয়ে বড় প্রাপ্তি। সাজগোজ, ক্যামেরা সব পরে আসে। আগে মানুষ হিসেবে কিছু করা দরকার (Rahul-Debadrita)।

প্রশংসনীয়
কিছুদিন আগেই রাহুল-দেবাদৃতাকে (Rahul-Debadrita) একসাথে একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল। সেটিও দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তবে ক্যামেরার বাইরেও যে তাঁরা এভাবে সমাজের পাশে দাঁড়িয়েছেন, তা দেখে দর্শকরা আরও মুগ্ধ।

পুজোর আগে এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারকাদের এই দায়িত্বশীল ভূমিকাই সমাজে পরিবর্তন আনে। রাহুল-দেবাদৃতার এমন কাজ আরও অনেককে অনুপ্রাণিত করবে, এমনটাই আশা করা যায়।


