Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী(Rahul On Vote Chori)। একাধিক অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, ভোরবেলা মাত্র কয়েক সেকেন্ডে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এবং তা হচ্ছে কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ব্যবহার করে। এই অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি।
রাহুলের অভিযোগ (Rahul On Vote Chori)
শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও (Rahul On Vote Chori) শেয়ার করে রাহুল (Rahul Gandhi) কটাক্ষের সুরে লিখেছেন, “ভোর ৪টেয় ঘুম থেকে উঠুন, ৩৬ সেকেন্ডের মধ্যে দু’জন ভোটারের নাম বাদ দিন, আবার ঘুমিয়ে পড়ুন— এভাবেই ভোটচুরি ঘটে।”
তাঁর দাবি, অলন্দ (কর্নাটক) লোকসভা কেন্দ্রে ৬০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা হয়েছে। রাহুলের কথায়, ২০২৩ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনে আসল সংখ্যাটা আরও বেশি।
প্রমাণের দাবি এবং প্রশ্ন (Rahul On Vote Chori)
রাহুল অভিযোগ করেছেন, বিভিন্ন রাজ্য থেকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে(Rahul On Vote Chori)। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে নির্দিষ্ট ফোন নম্বর ব্যবহার করে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অনুমোদিত হল? তাঁর দাবি, নির্বাচনী নজরদাররাই চুরির ঘটনা ঢাকতে ব্যস্ত ছিলেন এবং দায়ীদের রক্ষা করেছেন।

আরও পড়ুন : Air Force Chief : রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার উপায় বললেন ভারতের বায়ু সেনা প্রধান এপি সিং
জেন-জির ভূমিকায় ভরসা(Rahul On Vote Chori)
শুধু অভিযোগেই থেমে থাকেননি রাহুল। তিনি তরুণ প্রজন্মকেই সামনে আসার আহ্বান জানিয়েছেন(Rahul On Vote Chori)। তাঁর বার্তা, ভারতের জেন-জি, ছাত্রছাত্রী ও যুবসমাজই গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করতে সক্ষম। রাহুলের কথায়, “দেশের ভবিষ্যৎ প্রজন্ম ভোটচুরি বন্ধ করবে। আমি সর্বদা তাঁদের পাশে থাকব।”
নির্বাচন কমিশনের জবাব
রাহুলের বক্তব্য খারিজ করেছে নির্বাচন কমিশন। তাদের দাবি, অনলাইনে সরাসরি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সম্ভব নয়। কোনও নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়। কমিশন জানিয়েছে, কর্নাটকের উল্লিখিত কেন্দ্রেই ২০২৩ সালে ভোটার তালিকা নিয়ে অনিয়মের চেষ্টা হয়েছিল, তবে তা ব্যর্থ হয়(Rahul On Vote Chori)।
আরও পড়ুন : Pakistan Defence Deal : সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর নতুন কৌশল পাকিস্তানের!
বিজেপির পাল্টা, পরাজয়ের হতাশা
বিজেপি নেতারা রাহুলের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সাংসদ নিশিকান্ত দুবের বক্তব্য, ভারতের তরুণ প্রজন্ম পরিবারতন্ত্রের বিরুদ্ধে। তাই রাহুল গান্ধীর মতো নেতাদের তারা গ্রহণ করছে না(Rahul On Vote Chori)।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “কংগ্রেসের একাধিক পরাজয়ের পর রাহুল গান্ধী গণতান্ত্রিক প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করছেন। এতে বোঝা যায়, তিনি ব্যর্থ নেতৃত্ব স্বীকার করেছেন।”
রাহুল গান্ধীর নতুন অভিযোগে রাজনৈতিক মহলে ফের তোলপাড় শুরু হয়েছে। যদিও নির্বাচন কমিশন অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং বিজেপি তা রাজনৈতিক নাটক বলেই ব্যাখ্যা করছে, তবু বিরোধী শিবিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে এই ইস্যু। বিশেষজ্ঞদের মতে, ভোটচুরি প্রসঙ্গ আগামী দিনের নির্বাচনী রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে।


