Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নৈহাটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে স্বাভাবিক (Railway Drug Bust) সকাল। কিন্তু আচমকাই ছন্দপতন। যাত্রী বেশে দাঁড়িয়ে থাকা চার যুবকের গতিবিধিতে সন্দেহ হওয়ায় তৎপর হয় রেল পুলিশের টহলদারি দল। আর তল্লাশি চালাতে গিয়েই উঠে আসে এক রুদ্ধশ্বাস চিত্র-ব্যাগভর্তি গাঁজা! প্রায় ১০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল GRP। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার যুবককে।
অস্বাভাবিক আচরণ নজরে আসে (Railway Drug Bust)
রেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নৈহাটি স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে (Railway Drug Bust) ঘোরাফেরা করছিলেন ওই চারজন। তাঁদের সবার কাছেই বড় আকারের টুরিস্ট ব্যাগ ছিল। কিন্তু তাঁদের অস্বাভাবিক আচরণ নজরে আসে নৈহাটি GRP-র এক আধিকারিকের। জিজ্ঞাসাবাদ শুরু হতেই একজন পালানোর চেষ্টা করেন ব্যাগ ফেলে রেখে। তৎক্ষণাৎ পুলিশ এগিয়ে এসে চারজনকেই আটক করে।
নজিরবিহীন ঘটনা (Railway Drug Bust)
এরপরই শুরু হয় ব্যাগগুলির (Railway Drug Bust) তল্লাশি। প্রত্যেক ব্যাগ খুলতেই গাঁজার প্যাকেট মিলতে থাকে একের পর এক। মোট উদ্ধার হয়েছে প্রায় ১০০ কেজি গাঁজা, যা সাম্প্রতিক সময়ে রেলপথে মাদক পাচারের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা বলে জানাচ্ছে পুলিশ।

আন্তঃরাজ্য মাদকচক্রের সক্রিয় সদস্য
তদন্তে উঠে এসেছে, ধৃত চার যুবকই নিউ ব্যারাকপুরের বাসিন্দা। তাদের মধ্যে দুই অভিযুক্ত আন্তঃরাজ্য মাদকচক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ গাঁজা নদিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। তবে এই পাচার চক্র কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। GRP সূত্রের খবর, এই ঘটনা শিয়ালদহ মেন শাখায় সাম্প্রতিক কালে সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা। এর আগেও বিভিন্ন সময় মাদক পাচারের চেষ্টা ধরা পড়েছে।
আরও পড়ুন: Weather Forecast: আপাতত বৃষ্টি বিদায়, আবার কবে ভিজবে বাংলা?
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বীরভূমের রামপুরহাটেও একই ধরনের ঘটনার সাক্ষী থেকেছে পুলিশ। সেবার ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছিল। সেখানেও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার পর এবার নৈহাটি স্টেশনে ফের একবার গাঁজার বড় চালান উদ্ধারে চাঞ্চল্য ছড়াল রেলপথে।


