Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়েদের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হতে চলেছে (ICC World Cup)। কারণ দুই দলকেই সেমিফাইনালে চতুর্থ দল হিসেবে জায়গা করে নেওয়ার লড়াই এই ম্যাচ।
অনুশীলন বাতিল হরমনপ্রীতদের (ICC World Cup)
মেয়েদের বিশ্বকাপে টানা হেরে চাপে রয়েছে ভারতীয় শিবির। মঙ্গলবার নবি মুম্বইয়ে টানা ভারী বৃষ্টির কারণে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন বাতিল করতে বাধ্য হয় ভারতীয় দল। বৃহস্পতিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। কারণ দুই দলই সেমিফাইনালে চতুর্থ দলের জায়গা করে নেওয়ার লড়াইতে রয়েছে। ইতিমধ্যে শেষ চারে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড (ICC World Cup)।
পাঁচ ম্যাচে দুটি জয় পেয়ে চার পয়েন্ট ভারতের। বাকি তিনটি ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড জয় পেয়েছে একটি ম্যাচে। বাকি দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তাদেরও পয়েন্ট চার। তবে তারা নেট রানরেটে পিছিয়ে থাকার কারণে রয়েছে পঞ্চম স্থানে। মঙ্গলবার নিউজিল্যান্ড দল মূল মাঠ এবং বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করতে পারলেও ভারতীয় দল সেটা করতে পারলো না। ওয়ার্মআপ শেষ করার পর প্রবল বৃষ্টিতে তাদের অনুশীলন বাতিল করতে হয়।
আরও পড়ুন: Yashasvi Jaiswal: রোহিতের জন্যই ব্রাত্য যশস্বী? দলে জায়গা পেতে ‘বিশেষ’ পথ অবলম্বন
লিগ পর্বের এখনও সাত ম্যাচ বাকি রয়েছে। তবে ভারতের সামনে এখন কঠিন রাস্তা। সেমিফাইনালে সহজে যেতে গেলে জিততে হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশকে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় আসে এবং বাংলাদেশের বিরুদ্ধে হেরে যায় ভারত তবে নেট রানরেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। বিশেষত যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে ছয় পয়েন্টে পৌঁছয়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার মানেই ভারতের বিশ্বকাপ অভিযান শেষ নয়। সেরকম হলে ভারতকে জিততেই হবে বাংলাদেশের বিরুদ্ধে। অন্যদিকে আবার অপেক্ষা করতে হবে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের হারের। এই দুই ফল মাইল গেলে সেমিফাইনালে যেতে পারবে ভারত। আবহাওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ভারতের কিছুটা লাভ হলেও হতে পারে (ICC World Cup)।


