Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সাধারণ স্কুল একটি। ছোট ছোট শিশুদের কলকাকলিতে ভরে থাকে সারাদিন স্কুল চত্বর। শিক্ষকদের নিজেদের সাধ্যমত ভবিষ্যৎ মানুষ তৈরির চেষ্টা করেন নিয়মিত। গড়েপিঠে নেন মাটির তালের মত ছোট্ট মানুষগুলিকে। সাধারণ স্কুলের ছবির সঙ্গে এই ছবিটা আলাদা না হলেও এই স্কুল কিন্তু আলাদা। কারণ এই স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা সহমর্মিতার পথিক(Rajasthan School)।
সবাই মাথা ন্যাড়া করলেন কেন? (Rajasthan School)
রাজস্থানের যোধপুর জেলার এক স্কুল। ঢুকতেই নজর পড়বে পড়ুয়া ও শিক্ষকদের উপর। কারণ এরা প্রত্যেকেই মাথা মুড়িয়েছেন, অর্থাৎ প্রত্যেকেরই মাথা ন্যাড়া। সাবলীলভাবে প্রত্যেকেই ঘোরাফেরা করছেন। কিন্তু হঠাৎ করে কেনই বা স্কুলের সবাই মাথা ন্যাড়া করলেন কেন?
পড়ুয়ার পাশে সবাই (Rajasthan School)
জানা গিয়েছে স্কুলের এক ছাত্রী ক্যান্সার আক্রান্ত। চিকিৎসার জন্য কেমোথেরাপি চলছে সেই পড়ুয়ার। আর কেমোথেরাপিতে সব চুল উঠে গিয়েছে ছোট্ট সেই মেয়ের। পাছে ছাত্রী সঙ্কোচে ভোগে, সে লজ্জা পায় তাই স্কুলে তার সহপাঠী ও শিক্ষকরা সবাই মিলে এক সিদ্ধান্ত নেয়। ওই মেয়েটির মত সবাই নিজেদের চুল কাটিয়ে ফেলেন।
আরও পড়ুন:EC SIR : আরও ১৮ রাজ্য ও ৪ কেন্দ্রশাসিত অঞ্চল: ভোটার তালিকায় SIR ঘোষণা কমিশনের
সাহস জোগাল স্কুল (Rajasthan School)
চুলবিহীন অসুস্থ ছাত্রীর আর কোনও সঙ্কোচ থাকে না। লজ্জা থাকে না। ধীরে ধীরে সুস্থতার পথে যাত্রা শুরু করে সে সাহসের সঙ্গে। কারণ তার সঙ্গে রয়েছে তার সহপাঠীরা, তার শিক্ষকরা। একটা গোটা স্কুল ঢাল হয়ে তার লজ্জা, সঙ্কোচ ঢেকে দিয়েছে। তার স্কুল তাকে মানুষ তৈরির পথে অনেক ধাপ এগিয়ে দিয়েছে।



