Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে রাখি সাওয়ান্ত মানেই চমক, বিতর্ক আর আলোচনার ঝড় (Rakhi Sawant)। কখনও তাঁর পোশাক, কখনও মন্তব্য, আবার কখনও ব্যক্তিগত জীবন সব মিলিয়ে তিনি যেন এক চলমান বিতর্কের নাম। সম্প্রতি আবারও শিরোনামে উঠে এলেন তিনি, এক পডকাস্টে দেওয়া বিস্ফোরক মন্তব্যের জেরে।

জ্যোতিষীর নির্দেশে ‘অন্তর্বাসহীন’ (Rakhi Sawant)
এক জনপ্রিয় পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে রাখি সাওয়ান্ত জানান, এক জ্যোতিষীর নির্দেশেই নাকি তিনি এক বছর ব্রা ও প্যান্টি পরবেন না। তাঁর দাবি, কেরিয়ারের উন্নতির জন্যই এই ‘আত্মত্যাগ’। সঞ্চালিকা প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি। সরাসরি প্রশ্ন করেন, সাক্ষাৎকারের সময়েও কি তিনি অন্তর্বাস পরেননি? রাখি স্বভাবসুলভ সাহসিকতায় জবাব দেন, “অস্বস্তিবোধ করবেন না, আপনি প্রশ্ন করুন।” এরপর নিজেই বলেন, জ্যোতিষীর পরামর্শ মেনে চলছেন তিনি। তাঁর আরও দাবি, অন্তর্বাস পরলে নাকি তাঁর অস্বস্তি ও গরম লাগে। এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা। কেউ এটিকে প্রচারের কৌশল বলছেন, কেউ আবার একে নিছক ‘পাবলিসিটি স্টান্ট’ বলে মনে করছেন।
‘দেখবে, তবেই তো বিক্রি হবে’ (Rakhi Sawant)
পডকাস্টে রাখির একটি মন্তব্য বিশেষভাবে ভাইরাল হয়েছে “দেখবে, তবেই তো বিক্রি হবে।” এই কথাতেই যেন স্পষ্ট তাঁর মিডিয়া-মনস্কতা। বিতর্কের কেন্দ্রে থাকাই যেন তাঁর ব্র্যান্ডিংয়ের অংশ। রাখি বরাবরই জানেন কীভাবে ক্যামেরার নজর কাড়তে হয়। একসময় আইটেম গানে তাঁর উপস্থিতি দর্শকদের মাতিয়ে তুলত। মিউজিক ভিডিওয় তাঁর পারফরম্যান্স নিয়ে চর্চা কম হয়নি। শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’ ছবিতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল।
শেষকৃত্যে ‘নিপল ড্রেস’ বিতর্ক (Rakhi Sawant)
সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্যে রাখির উপস্থিতি নিয়েও বিতর্ক দানা বাঁধে। আঁটসাঁট মেরুন ওয়ান-পিস পোশাকে তাঁকে দেখে অনেকেই বিস্মিত হন। সমালোচকদের মতে, শোকসভায় এমন পোশাক ও আচরণ অনভিপ্রেত। রোদচশমা, গাঢ় লিপস্টিক এবং তাঁর স্বভাবসিদ্ধ অঙ্গভঙ্গি সব মিলিয়ে তিনি আবারও কটাক্ষের মুখে পড়েন। তবে নিন্দুকদের তোয়াক্কা না করে রাখি নিজের ছন্দেই চলেছেন।

আরও পড়ুন: Cyber Helpline: প্রথম দিনেই ২০০ ফোন! সাইবার আতঙ্কে কাঁপছে কলকাতা
ব্যক্তিগত জীবনে অস্থিরতা
রাখির ব্যক্তিগত জীবনও কম চর্চিত নয়। ২০১৯ সালে একটি রিয়ালিটি শোয়ে স্বয়ম্বর করে এনআরআই পাত্র রীতেশকে বিয়ে করেন তিনি। কিন্তু চার বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। দ্বিতীয় বিয়েও এক বছরের বেশি টেকেনি। দাম্পত্যে সুখ না পেলেও, আলোচনার কেন্দ্রে থাকতে তিনি কখনও পিছপা হননি।



