Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হনুমানজয়ন্তীর শুভক্ষণে (Ramayana First Look) অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক। কথা রেখেই ২ এপ্রিল দর্শকদের সামনে এই বিশেষ উপহার তুলে ধরলেন নির্মাতারা। পরিচালক নীতেশ তিওয়ারির এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। এই লুককে ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।
নিখুঁত কারিগরি দক্ষতা (Ramayana First Look)
প্রযোজক নমিত মলহোত্রের এই বৃহৎ প্রযোজনায় (Ramayana First Look) সবচেয়ে বেশি চর্চায় ছিল দৃশ্যপ্রযুক্তির কাজ। আন্তর্জাতিক মানের কাজের আশ্বাস আগেই মিলেছিল, আর প্রথম ঝলকেই তার প্রমাণ পেয়েছেন দর্শকরা। বহুবার পুরস্কৃত আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার কাজ এই ছবিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে মত অনেকের। দৃশ্য থেকে দৃশ্যান্তরে নিখুঁত কারিগরি দক্ষতা চোখে পড়েছে।
ছবির প্রথম ঝলক (Ramayana First Look)
সংগীতের ক্ষেত্রেও রয়েছে বড় চমক। একসঙ্গে কাজ করছেন এ আর রহমান এবং হ্যান্স জিমার। এই দুই বিশ্বখ্যাত সুরকারের মেলবন্ধন ছবির আবহকে আরও গভীর করেছে। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঢল নেমেছে। এই ছবিতে সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল ও রবি দুবে। ছবির প্রথম ঝলক নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন আলিয়া ভাটও।

আরও পড়ুন: Congress Candidate List: শেষ মুহূর্তে কৌশল বদল, এবার শ্রীরামপুরে শুভঙ্কর
এর আগে মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ ছবিটি দৃশ্যপ্রযুক্তির জন্য সমালোচিত হয়েছিল। তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই ছবিতে আরও নিখুঁত কাজের চেষ্টা করেছেন নির্মাতারা বলে মনে করছেন অনেকে। প্রথম ঝলকের সময়কাল মাত্র ২ মিনিট ৩৮ সেকেন্ড হলেও, তা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।


