Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের অন্যতম বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণ একটি বিশাল পরিসরের গ্লোবাল সিনেম্যাটিক প্রজেক্ট নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। নিতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত দুই-পর্বের মহাকাব্যিক ছবি বিশ্বজুড়ে সেরা সৃজনশীল শক্তিকে এক করেছে, যা এটিকে এক অনন্য সিনেমা ইভেন্টে পরিণত করতে চলেছে বলে দাবি(Ramayana Next Look)।
প্রযোজকের আবেগঘন পোস্ট (Ramayana Next Look)
রাম নবমীতে প্রযোজক নমিত মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করে ছবির একটি বড় আপডেট দেন। তিনি লেখেন, এই গল্প আমাদের সবার, এবং এর প্রতিটি ধাপে দায়িত্ব, ভক্তি ও আন্তরিকতা নিয়ে কাজ করা হয়েছে, যাতে রামায়ণের আসল ভাব ও বিশালতা ফুটে ওঠে। তিনি জানান, ‘রাম’ শিরোনামে ছবির পরের ঝলক ২ এপ্রিল, হনুমান জয়ন্তীর দিন ওয়ার্ল্ড রিলিজ করা হবে।
এক চিরন্তন ঐতিহ্য
প্রায় ৫,০০০ বছর আগের এই মহাকাব্য শুধু পুরাণ নয়, এটি এক চিরন্তন ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে। ছবির প্রথম ঝলকই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে, ভারতের একাধিক শহরে লঞ্চ এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রদর্শনের মাধ্যমে এর বিগ বুম প্রমাণ করে।
ছবিতে অভিনয়ে হুজ হু (Ramayana Next Look)
এই প্রজেক্টের লক্ষ্য শুধু গল্প বলা নয়, বরং আধুনিক প্রযুক্তি ও ইমারসিভ স্টোরিটেলিংয়ের মাধ্যমে এক ভিজ্যুয়াল ও আবেগঘন অভিজ্ঞতা তৈরি করাও এর উদ্দেশ্য। ছবিতে অভিনয়ে রয়েছেন রণবীর কাপুর (রাম), সাই পল্লবী (সীতা), যশ (রাবণ), সানি দেওল (হনুমান) এবং রবি দুবে (লক্ষ্মণ)।
আরও পড়ুন: Hollywood OSCAR: হলিউড ছাড়ছে অস্কার, অ্যাকাডেমির ঘোষণায় কোন রহস্য?
আইম্যাক্স ফরম্যাটে বিশ্বব্যাপী মুক্তি (Ramayana Next Look)
প্রাইম ফোকাস স্টুডিওস, ডিএনইজি এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি আইম্যাক্স ফরম্যাটে বিশ্বব্যাপী মুক্তি পাবে। প্রথম পর্ব আসবে দীপাবলি ২০২৬-এ এবং দ্বিতীয় পর্ব ২০২৭-এ।



