Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার আশা টিকিয়ে রাখলেন রশিদরা (Rashid Khan)।
UAE বধ আফগানদের (Rashid Khan)
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইতিমধ্যেইপৌঁছে গিয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। লড়াই চোখে বাকি ছয়টি জায়গা নিয়ে। সেই দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলো আফগানিস্তান। সোমবার UAE-র বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পেলেন রশিদ খানরা। ব্যাট এবং বলে দুই ক্ষেত্রেই দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন আজমাতুল্লাহ ওমরজাই। দলের জয়ের পাশাপাশি বিশ্বকরেকোর্ড করলেন তারকা আফগান ক্রিকেটার রশিদ খান। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি (Rashid Khan)।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ইতিহাস লিখলেন রশিদ। টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁলেন এই দিন। ম্যাচে নামার আগে তাঁর সংগ্রহে ছিল ৬৯৯ উইকেট। ১৬তম ওভারে মহম্মদ আরফানকে আউট করে ৭০০ উইকেটের নজির গড়লেন এই তারকা ক্রিকেটার। ই বিশ্বরেকর্ড গড়তে রশিদ সময় নিলেন মাত্র ৫১৩ ইনিংস। দ্বিতীয় স্থানে থাকা ডোয়েন ব্র্যাভোর সংগ্রহ ৬৩১ উইকেট। তিনে রয়েছেন সুনীল নারিন (৫৭৪ উইকেট)।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ৯ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে UAE। বল হাতে আগুন জ্বালেন আজমাতুল্লাহ ওমরজাই। চার ওভারে মাত্র ১৫ রানের বিনিময় নেন ৪ উইকেট। দুই উইকেট পেয়েছেন মুজিব-উর-রহমান।

আরও পড়ুন: Suryakumar Yadav: পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমারের বার্তা
রান তাড়া করতে নেমে দ্রুত প্যাভিলিয়ান ফেরেন রহমানুল্লাহ গুরবাজ, গুলবদিন নাইব, সেদিকুল্লাহ। তবে খেলার হাল ধরেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। তিনি ৫৩ রান করেন। আব্দুল রশুলি করেন ৩৩। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আজমাতুল্লাহ ওমরজাই। মাত্র ২১ বলে ৪০ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। এই বিশ্বকাপে এটাই প্রথম জয় তাঁদের। এই জয়ের ফলে সুপার এইটের লড়াইতে টিকে থাকল আফগানিস্তান (Rashid Khan)।


