ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ট্রাইব টিভির নতুন রান্নার শো ‘রসনা আসান'(Rasona Asan Episode 12)। যেখানে রান্না হবে সহজ ও মজাদার। সহজভাবে রান্না করা শিখলে কোনো রান্নায় হবে না কঠিন। ঠিক তেমনভাবে খুব সহজ পদ্ধতিতে সহজভাবে এই রান্নার শো থেকে রান্না শিখে নিতে পারবেন আপনিও। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে রসনা আসান-এ। চিকেন প্রায় বেশিরভাগ মানুষের প্রিয়। চিকেনের বিভিন্ন পদ রান্না করে খেতে কার না ভালো লাগে। আজ রসনা আসান আপনাদের শেখাবেন হানি বার বি কিউ চিকেন উইংস। শিখে নিন সহজ রেসিপি।
হানি বার বি কিউ চিকেন উপকরণ (Rasona Asan Episode 12)
চিকেন উইংস
লবণ
গুঁড়ো গোলমরিচ
রসুন বাটা
আদা বাটা
লেবুর রস
কর্নফ্লাওয়ার
ময়দা
ভিনেগার
নেচার পিওর
রাইস ব্রান অয়েল
মাখন
কুচানো রসুন
সয়া সস
চিলি ফ্লেক্স
পার্সলে পাতা
বারবিকিউ সস
মধু

আরও পড়ুন: Rasona Asan Episode 11: মসুর ডালের বড়ার তরকারি রেসিপি শিখে নিন আজকের ‘রসনা আসান’-এ

হানি বার বি কিউ চিকেন পদ্ধতি (Rasona Asan Episode 12)
চিকেন উইংস টুকরো করে কেটে নিন (Rasona Asan Episode 12)। এক বাটিতে চিকেন উইংস নিয়ে এতে লবণ, গোলমরিচ, রসুন বাটা, আদা বাটা ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে ১৫ মিনিট মেরিনেট করুন। এরপর কর্নফ্লাওয়ার, ময়দা ও ভিনেগার দিয়ে ভালো করে মেখে নিন। একটি কড়াইতে নেচার পিওর রাইস ব্রান অয়েল গরম করে মেরিনেট করা চিকেন উইংসগুলো সোনালি করে ভেজে নিন। অন্য একটি ফ্রাইপ্যানে মাখন গলিয়ে এতে কুচানো রসুন দিন এবং একটু ভাজুন। এবার এতে ভাজা চিকেন উইংস দিয়ে ভালোভাবে নাড়ুন। সয়া সস, চিলি ফ্লেক্স, পার্সলে পাতা, বারবিকিউ সস এবং মধু দিন। সব একসাথে ভালো করে মিশিয়ে ২৩ মিনিট মিডিয়াম আঁচে টস করুন। সুস্বাদু হানি বারবিকিউ চিকেন উইংস গরম গরম পরিবেশন করুন।


