Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কুলদীপকে বাদ দেওয়ায় গম্ভীরকে একহাত নিলেন অশ্বিন। ভারতের এই প্রাক্তন তারকা প্রশ্ন তোলেন গম্ভীরের অতিরিক্ত ব্যাটার খেলানোর প্রবণতা নিয়ে (Ravichandran Ashwin)।
গম্ভীরকে অশ্বিনের তোপ (Ravichandran Ashwin)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ওয়ানডে ম্যাচে এবং পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের বিজয়ী অভিযানে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে শেষ করা, গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সেরা স্পেল, এরপরেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার প্রথম ওয়ানডে ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি কুলদীপ যাদব। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি কোচ গম্ভীরের অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিন। অশ্বিনের মতে অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর ফলে শুধুমাত্র ব্যাটিং গভীরতা বাড়ছে, বোলিংয়ের ক্ষেত্রে কোনও লাভ হচ্ছে না বলেই মনে করছেন তিনি (Ravichandran Ashwin)।
নিজের ইউটিউব শো-এর মাধ্যমে গম্ভীরের কাছে অশ্বিন অনুরোধ জানান যেন তিনি কম্বিনেশন বাছাইয়ের পুরনো পদ্ধতি থেকে বেরিয়ে আসেন। বোলিং বিভাগেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। পারক্ত এই তারকা স্পিনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে কুলদীপকে না খেলানোর কোনও যুক্তি খুঁজে পাননি। অশ্বিন বলেন ‘আমি বুঝতে পারছি দুই স্পিনার কেন খেলছে, নীতীশ রেড্ডিও সঙ্গে আছে। ভারতীয় দল ব্যাটিং গভীরতা চাইছে। অক্ষর আর ওয়াশিংটন ব্যাট করতে পারে। কিন্তু বোলিংয়ে একটু মন দাও। এত বড় ম্যাচে কুলদীপ যদি স্বাধীন ভাবে বল না করতে পারে তা হলে ও কোথায় খেলবে? ওভারস্পিন হবে, যা ওকে আরও বেশি বাউন্স দেবে (Ravichandran Ashwin)।’

অশ্বিনের গলায় স্পষ্ট ছিল হতাশা ও বিরক্তির সুর। তিনি গম্ভীরের অতিরিক্ত ব্যাটার খেলানোর প্রবণতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জোর দিয়ে বলেন কুলদীপ যাদব যিনি ভারতের অন্যতম সেরা বোলার তাকে খেলানো উচিত সব সময়। তিনি বলেন ‘ওরা ব্যাটিং গভীরতার যুক্তি দেবে। কিন্তু যদি সেটাই ম্যাচ যেতে তবে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। অতিরিক্ত ব্যাটার খিলিয়ে ব্যাটিং লাইনআপকে ঢেকে রাখার মানে কী? আমি সবসময় বলি তোমার সেরা বোলারদের খেলাও।’ অশ্বিন কটাক্ষের শুরে আরও বলেন ‘তোমার আর কত অলরাউন্ডার চাই? স্কোয়াডে তিন জন আছে ইতিমধ্যেই। নীতিশকে নিয়ে যদি সেরা বোলারদের খেলাতে না পারো, তা হলে আমি সত্যিই বুঝতে পারছি না তোমরা কী করতে চাইছ।’

আরও পড়ুন: Rajkummar – Patralekha: নতুন জীবনের প্রস্তুতি, পত্রলেখা-রাজকুমারের পরিবার বৃদ্ধির প্ল্যানিং
অশ্বিন গম্ভীরকে সতর্ক করে বলেন বারবার কুলদীপকে একাদশের বাইরে রাখলে তার নিজের উপর সন্দেহ তৈরি হতে পারে, যা মানসিক ভাবে তার ক্ষতি করতে পারে। অশ্বিন বারবার বলেন দলের এই সিদ্ধান্ত একজন ক্রিকেটারের মনে প্রভাব ফেলতে পারে। অনেক সময় অনেক প্লেয়ারই এটা সামলাতে পারে না। তাতে একজন প্লেয়ারের ক্ষতি হতে পারে। এখন দেখার পরের ম্যাচে ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ravichandran Ashwin)।


