Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভ্যানিশ জাদেজার। ছড়িয়ে পড়েছে জাদেজার চেন্নাই ছাড়ার জল্পনা (Ravindra Jadeja)। খবর ছড়াতেই চেন্নাই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা।
চেন্নাই ছাড়তে চলেছেন জাদেজা? (Ravindra Jadeja)
চেন্নাই সুপার কিংস-এর থেকে কি এবার সত্যি সরে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা? সোমবার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই চমকে উঠেছে সকলে। হঠাৎ করেই জাদেজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভ্যানিশ। আর সেই কারণেই গুজব আরও জোরালো হলো চেন্নাই থেকে হয়ত জাদেজার বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে (Ravindra Jadeja)।
চেন্নাইয়ের অন্যতম মুখ জাদেজা। জিতেছেন ২০১৮, ২০২১ আর ২০২৩ সালের তিনটি আইপিএল (IPL) খেতাব। এমনকি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২০২২ সালের কয়েকটি ম্যাচে। তবে এবার শোনা যাচ্ছে আইপিএলের মহানিলাম শুরুর আগেই চেন্নাই সেরে ফেলেছে বড়সড় ট্রান্সফার চুক্তি, রবীন্দ্র জাদেজার বদলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) আসতে পারেন এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে। তবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানান যায়নি।

আরও পড়ুন: Donald Trump: মমতার দেখানো পথেই ট্রাম্প! মার্কিন মুলুককেও লক্ষীর ভান্ডার?
প্রস্তাবটা শুধু জাদেজা আর স্যামসনকে নিয়েই নয়। এই আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানও, যিনি রাজস্থান শিবিরে যোগ দিতে পারেন বলে খবর। চেন্নাই এখন এমএস ধোনি (MS Dhoni) পরবর্তী সময়ের কথা চিন্তা করে দল গড়ে তুলছে। সেই কারণেই নেতৃত্ব আর ব্যাটিং দুই দিক থেকেই সঞ্জুকে ভবিষ্যতের নির্ভরযোগ্য অপশন হিসেবে ভাবছে ম্যানেজমেন্ট। তবে চেন্নাই সমর্থকদের জন্য এই খবর মোটেও ভাল না। এই জল্পনা তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। তাঁরা জাদেজা ছাড়া চেন্নাই যেন ভাবতেই পারছেন না (Ravindra Jadeja)।


